চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন সংলগ্ন আইডব্লিউ কলোনিতে রোববার পাহাড় ধসে ঘরবাড়ি মাটিচাপা পড়ে। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন সংলগ্ন আইডব্লিউ কলোনিতে রোববার পাহাড় ধসে ঘরবাড়ি মাটিচাপা পড়ে। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট) সকালে নগরীর ষোলশহর রেলস্টেশন সংলগ্ন আইডব্লিউ কলোনিতে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. সোহেল (৩৫) ও তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাত।

এর আগে শনিবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত নগরে প্রায় ১৭০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আমবাগান আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে পাহাড়ের একাংশ ধসে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ের নিচে ঘর বানিয়ে সোহেল স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন। রাতভর অতি বৃষ্টির পর সকালের দিকে আইডব্লিউ কলোনির প্রায় ৫০ ফুট খাড়া পাহাড় থেকে মাটি ধসে ওই ঘরের ওপর পড়ে। এতে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতালের নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহত অবস্থায় সোহেল ও তার মেয়েকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত্যু হয়েছে বলে জানান।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১০

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১১

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১২

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৫

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৬

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৭

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X