চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

১০ হাজার কেজি অবৈধ চা জব্দ, রাজধানী ফুডকে জরিমানা

রাজধানী ফুড প্রডাক্টকে দুই  লাখ টাকা জরিমানা করেছেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
রাজধানী ফুড প্রডাক্টকে দুই  লাখ টাকা জরিমানা করেছেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

চা ব্যবসার বৈধ লাইসেন্স না থাকা, নিলামবহির্ভূত চা ক্রয়, অবৈধ ট্রেড মার্ক ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাতের অপরাধে রাজধানী ফুড প্রডাক্টকে দুই লাখ টাকা জরিমানা করেছেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া নিলামবহির্ভূতভাবে ক্রয়কৃত ১০ হাজার কেজি চা ট্রাক থেকে আনলোড করার সময় হাতেনাতে জব্দ করা হয়।

সোমবার (২৮ আগস্ট) চট্টগ্রাম শহরের হালিশহর এলাকার মোল্লাপাড়ায় অভিযান পরিচালনা করেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।

অভিযানে ৩টা ব্র্যান্ডের নামে ১৪ ধরনের প্যাকেটে প্রতিষ্ঠানটি অবৈধভাবে চা বাজারজাত করছিল বলেও প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে মোহাম্মাদ রুহুল আমীন বলেন, চা বোর্ডের লাইসেন্স না নিয়ে নকল প্যাকেট ও ব্র্যান্ড নাম ব্যবহার করে অবৈধভাবে ব্যবসা করছে চট্টগ্রামের বেশকিছু প্রতিষ্ঠান। এ ছাড়া কালোবাজার থেকে চা কিনে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত করে চা বিক্রি করছে কিছু অসৎ ব্যবসায়ী। এসব নানা ধরনের অনিয়ম প্রতিরোধে চা বোর্ড মোবাইল কোর্ট পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। এ ছাড়াও তিনি চা ব্যবসায়ীদের প্রয়োজনীয় সব লাইসেন্স নিয়ে ভ্যাট ও ট্যাক্স পরিশোধ করে বৈধভাবে ব্যবসা পরিচালনার নির্দেশনাও প্রদান করেন।

অভিযানের সময় বাংলাদেশ চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং হালিশহর থানার পুলিশ সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X