বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১০:১১ পিএম
আপডেট : ২৪ মে ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নতুন নম্বরে চলে চোরাই সিএনজি, অতঃপর...

দুই সিএনজিচালিত অটোরিকশা চোরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ছবি : কালবেলা
দুই সিএনজিচালিত অটোরিকশা চোরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রামে চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশার রঙ, নম্বর পরিবর্তনকারী চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৩ মে) রাত ১১টায় নগরের পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকার হাসানের ওয়ার্কশপ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার চান্দিনার হাসান পাটোয়ারী ও ভোলার লালমোহনের বিল্লাল হোসেন।

শনিবার (২৪ মে) এ তথ্য কালবেলাকে নিশ্চিত করেন নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার হাবিবুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যে নগরীর চান্দগাঁওয়ের শরফতউল্লাহ পেট্রল পাম্পের পেছনে সিএনজির গ্যারেজ থেকে দুটি চোরাই সিএনজিসহ ৩৫টি লেটার পাঞ্চ, একটি ড্রিল মেশিন, একটি নম্বর প্লেট, ২টি রিপিট গান, একটি হাতুড়ি, একটি প্লাস, একটি রেত ও সংশ্লিষ্ট কাজের একটি স্ক্রুড্রাইভার উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে সিএনজি চুরি করত চক্রের কয়েকজন সদস্য। এরপর সেগুলো ক্রয় করত আরেকটি গ্রুপ। পরবর্তী সময়ে সেগুলোর ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর ও রঙ পরিবর্তন করে বিক্রি করত। সিএনজিগুলো দেখলে বোঝার উপায় নেই, এগুলো চুরি করা সিএনজি। রূপ পরিবর্তন করে একদম নতুন বানিয়ে ফেলত। অনেক সময় আবার এগুলো বিআরটিএর কিছু অসাধু লোকের যোগসাজশে অন টেস্ট বানিয়ে নতুন রেজিস্ট্রেশন করে সড়কে চালানো হতো।

উপপুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, চোরাই সিএনজিগুলো প্রথমে তারা ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর পাঞ্চ করে পরিবর্তন করত। পরে অদ্ভুত এক নম্বর লাগিয়ে নতুন রঙ করে বিক্রি করতো। এরমধ্যে কিছু কিছু সিএনজি অন টেস্ট দেখিয়ে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন মাধ্যমে নতুন নম্বর নিত। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চুরি ও প্রতারণা আইনে মামলা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X