চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে চালু হলো থাইল্যান্ডের মেডপার্ক হাসপাতালের অফিস

ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা হয় মেডপার্ক হাসপাতালটির চট্টগ্রাম অফিস। ছবি : কালবেলা
ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা হয় মেডপার্ক হাসপাতালটির চট্টগ্রাম অফিস। ছবি : কালবেলা

বিদেশে উন্নত চিকিৎসাসেবার জন্য প্রতিবছরই বাংলাদেশ থেকে অনেক রোগী থাইল্যান্ডের হাসপাতালে যান। তবে তথ্যের ঘাটতি, ভাষাগত জটিলতা, সময়সূচি মিলিয়ে নেওয়া কিংবা ভিসা প্রক্রিয়ার জটিলতায় পড়তে হয় বিড়ম্বনায়। রোগী ও স্বজনদের সেই বিড়ম্বনা কমাতে এবার চট্টগ্রামেই চালু হলো থাইল্যান্ডের বিখ্যাত মেডপার্ক হাসপাতালের অফিস।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের এরিয়াল লিজেন্ড ভবনের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে হাসপাতালটির চট্টগ্রাম অফিস।

অফিস সূত্রে জানা গেছে, এখান থেকে রোগীরা কোনো ধরনের ফি ছাড়াই মেডপার্ক হাসপাতালের চিকিৎসা–সংক্রান্ত সব ধরনের সহায়তা পাবেন। এর মধ্যে রয়েছে, উপযুক্ত চিকিৎসক নির্বাচন, ট্রিটমেন্ট প্ল্যান তৈরি, অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ, দোভাষীর ব্যবস্থা এবং ভিসা ইনভিটেশন লেটার ইস্যু।

এ ছাড়া জরুরি রোগীদের জন্য থাকবে এয়ার অ্যাম্বুলেন্স সেবা, ভিসা সহায়তা, বিমান টিকিট বুকিং, হোটেল ও যাতায়াতের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা।

চট্টগ্রাম অফিস উদ্বোধনে উপস্থিত ছিলেন মেডপার্ক হাসপাতালের কার্ডিওলজিস্ট ও সহযোগী অধ্যাপক ডা. সুওয়াচাই, অর্থোপেডিক সার্জন ডা. ওয়াইউইথ, হাসপাতালের বিপণন পরিচালক টিপারিন, দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কাজী সারহান সাইফ এবং অপারেশনস ম্যানেজার মোহাম্মদ বায়েজিদ।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামে থাইল্যান্ডের অনারারি কনসাল আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।

মেডপার্ক বাংলাদেশের প্রতিনিধি বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই— উন্নত চিকিৎসাসেবাকে আরও সহজ, নির্ভরযোগ্য ও মানবিক করে তোলা। চট্টগ্রাম অফিস চালুর মাধ্যমে এখন আমরা আরও কাছাকাছি। ঢাকা হোক কিংবা চট্টগ্রাম—মেডপার্ক সবসময় আপনার পাশে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X