চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জিডির পরদিন ড্রেনে ভেসে উঠল লাশ

খুলশী থানা। ছবি : সংগৃহীত
খুলশী থানা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে ড্রেন থেকে মো. মামুন (৩৭) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ থাকলেও দুদিন পর থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী। পরদিনই ড্রেনে ভেসে এলো লাশ।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে খুলশী থানার টাইগারপাস মোড়ে সিএনজি ফিলিং স্টেশনের পাশের ড্রেন থেকে মরদেহটি স্থানীয়দের খবরে লাশটি উদ্ধার করে পুলিশ। তাদের ধারণা, মরদেহটি অন্য কোথাও থেকে পানির স্রোতে ভেসে এসে ড্রেনে আটকে গেছে।

পুলিশ জানিয়েছে, নিহত রিকশাচালক মামুন তার স্ত্রীকে নিয়ে নগরীর আমবাগান এলাকায় থাকতেন। গত ১৫ জুলাই বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। অবশেষে গত বৃহস্পতিবার তার স্ত্রী খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন কালবেলাকে বলেন, ‘রিকশাচালক মামুনের পরনে ছিল গেঞ্জি এবং কোমরে লুঙ্গি প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, মরদেহটি ড্রেনের পানির সঙ্গে অন্য এলাকা থেকে ভেসে এসেছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। গত মঙ্গলবার থেকে সে নিখোঁজ ছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভির ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি। তদন্ত করে দেখা হচ্ছে, তাকে খুন করা হয়েছে কি না। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X