রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ম্যুরাল থেকে মুছে দেওয়া হলো শেখ মুজিবের ছবি

রংপুরে ‘অর্জন’ ম্যুরাল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে ফেলা হয়। ছবি : কালবেলা
রংপুরে ‘অর্জন’ ম্যুরাল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে ফেলা হয়। ছবি : কালবেলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে রংপুর নগরীর মডার্ন মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি ম্যুরাল ‘অর্জন’ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিয়েছেন আহত জুলাই যোদ্ধারা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে রংপুর সিটি করপোরেশন থেকে বিম লিফটার নিয়ে ‘অর্জন’ স্মৃতিস্তম্ভের শীর্ষে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি কালো রং দিয়ে মুছে ফেলা হয়।

তবে ঘটনাস্থলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না।

বিম লিফটারে উঠে স্প্রে ক্যান ও কালো রং দিয়ে শেখ মুজিবের প্রতিকৃতি মুছে ফেলেন আহত জুলাই যোদ্ধা রাকিবুল ইসলাম মেরাজ ও প্রিন্স আহমেদ পলাশ। তবে স্মৃতিস্তম্ভজুড়ে থাকা মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্বের চিত্রগুলো অক্ষত রাখা হয়।

তাদের দাবি, ‘মুজিববাদ’-কে রাজনৈতিক সন্ত্রাস ও আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে দেখেন তারা। গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের হামলা তারই উদাহরণ। তাই ‘অর্জন’ স্মৃতিস্তম্ভে থাকা শেখ মুজিবের প্রতিকৃতি সরিয়ে দিয়ে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—রংপুরে মুজিববাদ কিংবা ফ্যাসিবাদের কোনো জায়গা নেই।

ছবি মুছে দেওয়ার পর রাকিবুল ইসলাম মেরাজ বলেন, স্বাধীনতার পর যেভাবে স্বৈরশাসকদের চিহ্ন ভাঙা হয়েছে, আমরা চেয়েছিলাম এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ছবিটি সরাবে; কিন্তু তারা উদ্যোগ না নেওয়ায় আমরা রঙ দিয়ে মুছে দিয়েছি।

আহত জুলাই যোদ্ধা আয়ান আহসান বলেন, আমরা রংপুরবাসী মুক্তিযুদ্ধে বিশ্বাসী, মুজিববাদের ধার ধারি না। গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা প্রমাণ করে—মুজিববাদীরা আগ্নেয়াস্ত্র হাতে রাজনীতি করে। তাই শেখ মুজিবের প্রতিকৃতির প্রতি এতদিন সিমপ্যাথি দেখালেও, এখন সেটা রাখার আর যৌক্তিকতা নেই। আমরা রংপুর থেকে স্পষ্ট বার্তা দিতে চাই—এখানে মুজিববাদের ঠাঁই নেই।

ছবি মুছে ফেলার সময় উপস্থিত ছাত্র-জনতা ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগানে মুখর হয়ে ওঠে। স্মৃতিস্তম্ভে শেখ মুজিবুর রহমানের ছবির স্থলে বাংলাদেশের জাতীয় পতাকা অথবা জুলাই আন্দোলনের শহীদদের প্রতিকৃতি স্থাপন করা হবে বলে জানিয়েছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১১

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১২

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৩

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৪

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৫

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৬

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৭

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৮

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২০
X