লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বৃদ্ধের দায়ের কোপে কবিরাজের কব্জি বিচ্ছিন্ন

হাসপাতালে চিকিৎসাধীন আহত কবিরাজ আবদুল জব্বার। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসাধীন আহত কবিরাজ আবদুল জব্বার। ছবি : কালবেলা

চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজানে বৃদ্ধের দায়ের কোপে আবদুল জব্বার (৪৬) নামে স্থানীয় কবিরাজের কব্জি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। ১৮ সেপ্টেম্বর সকাল ১০টার সময় দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আবদুল জব্বার ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের পূর্ব কলাউজান হরিনা এলাকার আবদুল করিমের ছেলে। বৃদ্ধ মো. আবদুর রহিম (৬০) একই এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও স্থানীয়দের থেকে জানা যায়, আহত ব্যক্তি একজন কবিরাজ। অভিযুক্ত বৃদ্ধ কোনো কারণ ছাড়া প্রায় সময় ওই কবিরাজকে গালমন্দ করতেন। ঘটনার দিন কবিরাজ আবদুল জব্বার স্থানীয় এক দোকান থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। এ অবস্থায় কবিরাজের পথরোধ করে বৃদ্ধ আবদুর রহিম বলেন ‘তোর এই কবিরাজির কারণে আমার সমস্যা হচ্ছে’। এতে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধের হাতে থাকা ধারালো দা দিয়ে কোপ দিলে প্রথমে মাথার ডান পাশে মারাত্মক রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আবদুল জব্বার। পরে বৃদ্ধ রহিম আবার দা দিয়ে কোপ দিলে কবিরাজের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আহত কবিরাজের চিৎকারে আশপাশে থাকা লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে বৃদ্ধ আবদুর রহিমকে স্থানীয়রা ধরে ফেলে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।

আহত কবিরাজের স্ত্রী সমশুন নাহার জানান, বৃদ্ধের দায়ের কোপে তার স্বামীর কব্জি বিচ্ছিন্ন ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তার স্বামী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বৃদ্ধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, দায়ের কোপে কব্জি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় বৃদ্ধ আবদুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আহত কবিরাজের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। ১৯ সেপ্টেম্বর গ্রেপ্তার বৃদ্ধকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১০

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১১

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১২

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৩

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৪

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১৫

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৬

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৭

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৮

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৯

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

২০
X