চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইয়াবা পাইকারি কিনে খুচরা বিক্রি করতেন তিনি

চট্টগ্রামের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রামের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামে মাদক কারবার করায় খায়েরুল বশর নামের একজনকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সরওয়ার আলম এ আদেশ দেন। খায়েরুল কক্সবাজার থেকে পাইকারি দামে ইয়াবা কিনে চট্টগ্রামে খুচরা বিক্রি করতেন।

খায়েরুল কক্সবাজার জেলার টেকনাফ থানার মধ্যম মহেশ খালীয়া পাড়ার বাসিন্দা। তিনি পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী কালবেলাকে বলেন, মাদক মামলায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারায় দোষী সাব্যস্ত করে আসামি খায়েরুল বশরকে সাজা দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৬ জুন কক্সবাজার থেকে পাইকারি দামে কিনে খুচরা বিক্রির জন্য ৬ হাজার ইয়াবা নিয়ে চট্টগ্রাম আসছিলেন খায়েরুল বশর। গোপনে খবর পেয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি খানদিঘী এলাকায় ওইদিন সন্ধ্যা ৬টার দিকে একটি কালো রঙের প্রাইভেট কার আটক করে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় বশরকে আটক করা হয়।

এ ঘটনায় লোহাগাড়া থানার এসআই ওবায়দুল হক বাদী হয়ে খায়েরুল বশরের বিরুদ্ধে মামলা করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কে, ভবিষ্যদ্বাণী করলেন ইংলিশ কিংবদন্তি

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

গাজীপুরে জামায়াতে ইসলামীর ৩ দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

ট্রেনে কাটা পড়ে গার্মেন্টকর্মী নিহত

আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে: ডেপুটি স্পিকার 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ:  ড. মাসুদ

ইউরোপের বাইরে খেলেও কি ব্যালন ডি’অর জেতা যায়?

নিষিদ্ধ পলিথিনের স্বর্গরাজ্য চট্টগ্রাম, থামছে না সরবরাহ

১০

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৪

১১

কামরাঙ্গীরচরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে 

১২

ওমানে মার্কিন রাডার স্থাপনায় আইআরজিসির হামলা

১৩

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানবীজ-চারা, ১৫ দিনের মধ্যে সব গবাদিপশুকে টিকা: কৃষিমন্ত্রী

১৪

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল-গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৫

ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট উজ্জ্বল দৃষ্টান্ত: মন্ত্রী আরিফুল

১৬

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান

১৭

ভাষণ প্রচার না করায় শীর্ষ ৩ গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি দিলেন ট্রাম্প

১৮

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ত্রাণ বিতরণ, ধসে পড়ল মঞ্চ

১৯

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার-পাসপোর্ট সেবা মিলবে ২৫ জুলাই থেকে

২০
X