আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৩০ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম অচল করে দেবে জিয়ার সৈনিকেরা : লোকমান শাহ

রোডমার্চের প্রস্তুতি সভায় খালেদা জিয়া মুক্তিমঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাড. লোকমান শাহ। ছবি : কালবেলা
রোডমার্চের প্রস্তুতি সভায় খালেদা জিয়া মুক্তিমঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাড. লোকমান শাহ। ছবি : কালবেলা

সরকারের পতন তরান্বিত করতে বিএনপি কুমিল্লা-ফনী-মীরেসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত বৃহস্পতিবার রোডমার্চ কর্মসূচি পালন করবে। এই কর্মসূচিতে সরকার পুলিশ ও গুন্ডা বাহিনী দিয়ে বাধা দেওয়ার কথা শুনা যাচ্ছে। চট্টগ্রামের রোডমার্চে যদি বাধা দেওয়া হয় তাহলে চট্টগ্রাম অচল করে দেবে জিয়ার সৈনিকেরা। আগুন জ্বলবে চট্টগ্রামে বলে মন্তব্য করেছেন বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাড. লোকমান শাহ।

তিনি বলেন, জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য বিএনপির একদফা সরকার পতনের আন্দোলন চলছে। এই সরকার ভোটবিহীন অবৈধ সরকার। জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক বিচ্ছিন্ন। জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলন করার কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজ মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার। তারেক রহমানকে দেশের মাটিতে আসতে দিচ্ছে না।

আগামী বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিএনপির রোডমার্চ কর্মসূচি সফল করতে দলের নেতাকর্মীদের নিয়ে এক প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন। বুধবার (৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারাস্থ তার বাস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, খালেদা জিয়া মুক্তিমঞ্চ চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক তৌহিলুল ইসলাম, সদস্য এম. নুর মিয়া, আনোয়ারা উপজেলার যুগ্ম আহ্বায়ক এম এ রহিম প্রমুখ।

লোকমান শাহ বলেন, আমেরিকার ভিসা নিষেধাজ্ঞায় সরকার কেঁপে উঠেছে। এক দলীয় নির্বাচন হলে বিশ্বের আরও অনেক দেশ ভিসা নিষেধাজ্ঞা দেবে। তখন সরকারের মন্ত্রী এমপিদের পালানোর পথ থাকবে না। সময় থাকতে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে নিন। এবার বাংলার জনগণ খালেদা জিয়াকে মুক্ত করে তারেক রহমানকে দেশে এনে প্রধানমন্ত্রী বানিয়ে প্রতিশোধ নেবে।

সভায় রোডমার্চ কর্মসূচি পালন করতে দলের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X