চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বাস বন্ধ রেখে বিক্ষোভ

চট্টগ্রামে বাস চলাচল বন্ধে বিপাকে পড়েছেন যাত্রীরা। ছবি : কালবেলা
চট্টগ্রামে বাস চলাচল বন্ধে বিপাকে পড়েছেন যাত্রীরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের মূল সড়কে শৃঙ্খলা ফেরানোসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবিতে দুই ঘণ্টা বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেছে চট্টগ্রাম-দক্ষিণাঞ্চল-কক্সবাজার-বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদ। এতে দুর্ভোগে পড়েছেন ওই রুটের যাত্রীরা।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে শাহ আমানত সেতুসংলগ্ন বাকলিয়া থানার গোলচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কয়েকশ পরিবহন শ্রমিক। এ বিক্ষোভ চলে দুপুর ১২টা পর্যন্ত।

সংগঠনের নেতারা জানান, চট্টগ্রাম-কক্সবাজার-বান্দরবান, পিএবি বাঁশখালী রোডের শৃঙ্খলা আনয়ন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, দিনের বেলায় অনিয়ন্ত্রিত এসি/নন এসি বাস চলাচল বন্ধ, সড়ক পরিবহন আইন-২০১৮ ধারা ৪০ এর বিধি লঙ্ঘন, সড়কে নিষিদ্ধ ও অবৈধ টমটম, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, থ্রি-হইলারসহ বেপরোয়া গতির মোটরসাইকেল বন্ধের দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের অধীনের এক হাজারেরও বেশি যাত্রীবাহী গাড়ি আছে, বিক্ষোভ চলাকালে সেগুলো বন্ধ ছিল। বাস চলাচল বন্ধ থাকায় ঘর থেকে বেরিয়ে বিপাকে পড়েন ওই রুটের যাত্রীরা। এ সময় শাহ আমানত সেতু এলাকার বিভিন্ন কাউন্টারে ভিড় সৃষ্টি হয়। বিভিন্ন পয়েন্টে বাসের অপেক্ষায় অবরুদ্ধ হয়ে পড়েন যাত্রীরা।

মিনহাজুল করিম নামের এক যাত্রী কালবেলাকে বলেন, ‘জরুরি প্রয়োজনে (কক্সবাজার) বাড়িতে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ এসে দেখি বাস চলাচল বন্ধ। তাই সকাল থেকে অপেক্ষা করছি।’ সবশেষ দুপুরের পর ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।

চট্টগ্রাম-দক্ষিণাঞ্চল-কক্সবাজার-বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মুছা কালবেলাকে বলেন, বিভিন্ন দাবি আদায়ে জন্য এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছি আমরা। বিক্ষোভ চলাকালে যাত্রীবাহী গাড়ি বন্ধ ছিল। আমাদের সংগঠনের সঙ্গে এক হাজারেরও বেশি গাড়ি যুক্ত সেগুলোই ওই সময়ে বন্ধ ছিল। এর বাইরে যারা গাড়ি নামিয়েছেন কাউকে বাধা দেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১০

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১১

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১২

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৪

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৫

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৬

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৭

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৮

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৯

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

২০
X