হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল শান্তিকামী বিশ্বের জন্য এক বিষফোঁড়া: মুফতি জসিমুদ্দীন

হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক আল্লামা মুফতি জসিমুদ্দীন। ছবি : সংগৃহীত
হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক আল্লামা মুফতি জসিমুদ্দীন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় ১৩৪ শিশুসহ নিরপরাধ আট শতাধিক ফিলিস্তিনি নাগরিক নিহত ও কয়েক হাজার আহত হওয়ার ঘটনাকে বর্বরোচিত উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক আল্লামা মুফতি জসিমুদ্দীন।

একই সঙ্গে তিনি মুসলিম উম্মাহর প্রতি ফিলিস্তিনি মুসলমানদের জন্য ফজরের নামাজে কুনুতে নাযেলার আমল করার আহ্বান জানান।

বুধবার (১১ অক্টাবর) এক বিবৃতিতে তিনি বলেন, ফিলিস্তিনের নির্যাতিত-নিপীড়িত মুসলমানদের ওপর অবৈধ ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসী হামলার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। অবৈধ দখলদার দস্যু ইসরায়েলি বাহিনী ১৯৪৮ সাল থেকেই ফিলিস্তিনের মুসলমানদের আবাসভূমি জবর দখল করে তাদের ওপর ব্যাপকভাবে জুলুম-নির্যাতন ও দখলদারিত্ব চালিয়ে আসছে। ইসরায়েল শান্তিকামী বিশ্বের জন্য এক বিষফোঁড়া। ইসরায়েলকে আস্কারা দিয়ে গণতন্ত্র, মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠার দাবি স্রেফ ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। আমরা ফিলিস্তিনিদের স্বাধিকার আন্দোলনকে সর্বাত্মক সমর্থন করি।

আল্লামা মুফতি জসিমুদ্দীন বলেন, দীর্ঘ ৭৫ বছর যাবত ইসরায়েলিরা ফিলিস্তিনে বর্বর গণহত্যা ও সন্ত্রাসী হামলা চালাচ্ছে। আমরা বাংলাদেশের শান্তিকামী জনতার পক্ষ থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সরকারের প্রতি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের এই নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানানোর আহ্বান জানাই।

তিনি বলেন, জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ইসরায়েলিরা অব্যাহতভাবে আন্তর্জাতিক আইন-কানুন, রীতিনীতি ও মানবাধিকার লঙ্ঘন করে আসছে। ওআইসি, আরবলীগসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ও শান্তিকামী দেশ এবং জাতিসংঘ দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন থামাতে বার বার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। বর্তমানে বিশ্ববাসীর কাছে এ কথা দিবালোকের মতো স্পষ্ট হয়ে গিয়েছে যে, স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না।

মুফতি জসিমুদ্দীন ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে ওআইসি ও আরবলীগকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, উম্মাহর স্বার্থরক্ষায় প্রতিষ্ঠানগুলো বার বার ব্যর্থ হতে থাকলে তাদের গ্রহণযোগ্যতা আর অবশিষ্ট থাকবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X