রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদের গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত, আহত যুবলীগ নেতা

নিহত হেলাল উদ্দিন (বায়ে), আহত মো. নুরুন্নবী। ছবি : সংগৃহীত
নিহত হেলাল উদ্দিন (বায়ে), আহত মো. নুরুন্নবী। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের সাথে কাঠবোঝাই চাঁদের গাড়ির (জিপ) মুখোমুখি সংঘর্ষে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক যুবলীগ নেতা।

সোমবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হেলাল উদ্দিন (৩৮) বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি ওই এলাকার করিম উল্লাহর ছেলে। অন্যদিকে আহত মো. নুরুন্নবী (৪০) রাঙ্গুনিয়ার পদুয়া নাপিত পুকুরিয়া ব্রিজঘাটা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইউপি সদস্য হেলাল ও আহত নুরুন্নবী কাঠ ব্যবসায় অংশীদার ছিলেন। সোমবার দুপুরে শিলক ইউনিয়ন থেকে কিছু গাছ মাপজোপ করে দুজনেই পদুয়ার দিকে ফিরছিলেন। কালিন্দিরানী সড়কপথে শিলক থেকে ফেরার পথে পদুয়ার বটতল এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাঠবাহী জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ইউপি সদস্য হেলালকে মৃত ঘোষণা করেন এবং নুরুন্নবীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, ‘কাঠবোঝাই চাঁদের গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে প্রযোজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ফিফা’র নতুন নিয়ম: গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১০

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১১

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১২

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৩

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৫

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৬

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৭

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৮

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৯

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

২০
X