আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৩:৩৯ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন

দুর্বৃত্তের দেওয়া বাসের আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা
দুর্বৃত্তের দেওয়া বাসের আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা

বিএনপির ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার ভেল্লাপাড়া ক্রসিং এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে চট্টগ্রাম শহর থেকে যাত্রীবাহী একটি বাস পটিয়ার দিকে যাওয়ার সময় ভেল্লাপাড়া ব্রিজের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত ‘চট্টমেট্রো-জ-০৫-০২৭০’ নাম্বারের বাসটির গতিরোধ করে যাত্রীদের নামিয়ে দেয়। পরে তারা গাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। ঘটনার পর প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে।

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন বলেন, কিছু দুর্বৃত্ত হঠাৎ এসে বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পুলিশ এখন ঘটনাস্থলে আছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১১

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১২

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৩

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৪

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৫

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৬

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৭

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১৮

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১৯

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

২০
X