চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তাররা। ছবি : কালবেলা
৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তাররা। ছবি : কালবেলা

চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেট এলাকা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো- মো. ফয়সাল উদ্দীন ও শহীদুল্লাহ ইসলাম ওরফে শহীদ।

আকবর শাহ থানা পুলিশ জানায়, রাতে কর্নেলহাট মোড়ে অবস্থানের সময় পুলিশের কাছে খবর আসে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকার পুলিশ চেকপোস্টের পশ্চিম পাশে নূরানি জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর বেচাকেনার জন্য ইয়াবা আনা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারি মো. ফয়সাল উদ্দীন (২৫) ও শহীদুল্লাহ ইসলাম ওরফে শহীদকে (২১) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে আকবর শাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে তাদের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়। আদালত শুনানির দিন ধার্য রেখে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আকবর শাহ থানার ওসি ওয়ালি উদ্দিন কালবেলাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরসাল ও শহীদ পুলিশকে জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছেন। তাদের অন্য পেশা নেই। কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রাম শহরে বিক্রি করে তারা। ফয়সালের বাড়ি কক্সবাজারের টেকনাফ থানার মরিচ্যাগুনা মাঈন উদ্দিন সর্দার বাড়িতে। শহীদের বাড়ি একই জেলার চকরিয়া উপজেলার বড়ইতলী ৩নং ওয়ার্ডে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১০

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১১

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১২

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৩

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৪

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৫

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৬

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৭

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৮

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৯

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

২০
X