লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

তিন ঘণ্টায় সড়কে ঝরল তিন প্রাণ

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

চট্টগ্রামের লোহাগাড়ায় তিন ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা ব্রিজে চট্টগ্রামগামী সিএনজির সাথে কক্সবাজারগামী ট্রাকের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়। নিহত ব্যবসায়ী আব্দুল মান্নান (৩২) চরম্বা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার বশির আহমদের পুত্র।

আহতরা হলেন- আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাউজন্যা পাড়ার সাহেব মিয়ার পুত্র মো. রুবেল (৩৫), একই এলাকার মৃত ইউনুস পুত্র মো. মামুন (৩৫), পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাষ্টার পাড়ার মৃত আবদুল হাকিমের পুত্র শাহ আলম (৫০), তার স্ত্রী ফরিদা ইয়াছমিন (৪০) ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধলিবিলা এলাকার দানু মিয়ার পুত্র কামাল হোসেন (৩০)।

এর আগে বিকেলে চট্টগ্রামের-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে ইটবাহি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নানা ও নাতির মৃত্যু হয়। এই ঘটনায় আহত সামিরা হোসাইনকে (২৪) উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িগুলোও জব্দ করা হয়েছে৷ এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১০

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১২

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৩

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৬

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৭

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৮

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X