সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৯ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগে যোগ দিলেন বিএনপির ২৫ নেতাকর্মী

সীতাকুণ্ডে আ.লীগে যোগদানকৃতরা। ছবি : কালবেলা
সীতাকুণ্ডে আ.লীগে যোগদানকৃতরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৫-৩০ নেতাকর্মী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনে যোগ দিয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদ আলী চৌধুরীর নেতৃত্বে তারা যোগদান করেন।

এ সময় তাদের বরণ করে নেন বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্যাহ মিয়াজী ও সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবুসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আওয়ামী লীগে যোগদান করা বিএনপি নেতাকর্মীরা হলো- আজিজুল হক মিন্টু, রোহান চৌধুরী, সাইমন, সাইফুল ইসলাম সরওয়ার চৌধুরী, শাহাজান, মাহফুজ রহমান, মোস্তফা, সোহেল, ফখরুদ্দিন, রফিক চৌধুরী, শাকিল, রবিউল হোসেন, ফয়সাল, রিয়াদ, হানিফ, মহিউদ্দিন, সোহেল-২, ইমরান, জুবায়েদ, জিসান জাহিদুল ইসলামসহ প্রমুখ।

এ ব্যাপারে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকত উল্লাহ মিয়াজী কালবেলাকে বলেন, বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করায় আমরা তাদের ফুল দিয়ে বরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দেখে অভিভূত সব দলের নেতাকর্মীরাই। দেশের উন্নয়ন দেখেই মানুষ দলে দলে আওয়ামী লীগে যোগদান করছেন।

এ সময় সদ্য আওয়ামী লীগে যোগদান করা বিএনপি নেতাকর্মীরা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞায় অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি। আসন্ন দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম আল মামুনকে নৌকা প্রতীকে জয়যুক্ত করার জন্য সর্বস্তরে কাজ করব।

এ ব্যাপারে উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী সালাউদ্দিন কালবেলাকে বলেন, সরকার পতনের চলমান আন্দোলনকে দমাতে এটা এক ধরনের নাটক। সীতাকুণ্ড উপজেলা বিএনপি আসলাম চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X