চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:৫১ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেপ্তার

গ্রেপ্তার সরওয়ার উদ্দিন সেলিম।
গ্রেপ্তার সরওয়ার উদ্দিন সেলিম।

বিএনপির ডাকা চলমান হরতাল অবরোধ কর্মসূচিতে নাশকতার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সেলিমের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় পুলিশের ওপর হামলা এবং নাশকতা- যানবাহন ভাঙচুরের অভিযোগে মীরসরাই, জোরারগঞ্জ ও ফেনী সদর থানায় মোট ৯টি মামলা আছে বলে দাবি করেছে র‌্যাব।

সোমবার সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার বিকেলে নগরের সিনেমা প্যালেস মোড় থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, সম্প্রতি বিএনপির ডাকা হরতাল অবরোধ কর্মসূচিতে সেলিমকে বিভিন্ন মিছিলের নেতৃত্ব দিতে দেখা গেছে। এরই ধারাবাহিকতায় মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বাধা ও নাশকতার অভিযোগে গত ৮ নভেম্বর দায়ের হওয়া একটি মামলার আসামি সরওয়ার উদ্দিন সেলিম।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তার আসামি সারোয়ার উদ্দিন সেলিম এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার মীরসরাই, জোরারগঞ্জ, ফেনী সদর মডেল থানা এবং চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ সর্বমোট ৯টি মামলা পাওয়া যায়। তাকে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X