চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্দেশ অমান্য করে পাহাড় কেটে ২৬ তলা ভবন নির্মাণ

চট্টগ্রাম জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রাম নগরের জালালাবাদ বায়েজিদ বোস্তামি লিংক রোডে পাহাড় কেটে সানমার প্রপার্টিজের ২৬ তলা বিলাসবহুল ভবন নির্মাণ কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। সানমারের ওই প্রকল্পটি ‘গ্রিন পার্ক রেসিডেন্স’ নামে বিক্রি করা হচ্ছে।

সোমবার (১১ ডিসেম্বর) বায়েজিদ এলাকার বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী নূরুল আলমের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভুইয়া রাসেল ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এর আগে পাহাড় কেটে ভবন নির্মাণ নিয়ে ‘জরিমানা-বিধিনিষেধ কিছুই ঠেকাতে পারেনি তাদের’ শিরোনামে একটি দৈনিক পত্রিকায় গত ১৪ জুন সংবাদ প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে রিট দায়ের করেন নূরুল আলম।

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের বায়েজিদে আড়াই বছর আগে ২৬ তলার বিলাসবহুল ভবন নির্মাণকাজ শুরু করে সানমার প্রোপার্টিজ লিমিটেড। শুরুতেই এক হাজার বর্গফুট পাহাড় কাটার অভিযোগে আবাসন প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদপ্তর। ওই সময় কাটা পড়া পাহাড় আগের অবস্থায় ফিরিয়ে আনা এবং পূর্বানুমতি বা ছাড়পত্র ছাড়া ভবন নির্মাণ না করার নির্দেশনাও দেওয়া হয়। কিন্তু সানমার প্রোপার্টিজ লিমিটেড এসব নির্দেশনার তোয়াক্কা না করেই ভবন নির্মাণের কাজ চালিয়ে যায়।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলেছে, পাহাড়ের ওপর বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমোদনের সুযোগ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X