মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঘুরতে এসে লাশ হলেন দুই বন্ধু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২ জুলাই) রাত ৯টার সময় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া পর্যটকরা হলেন- চট্টগ্রাম শহরের ফিরোজ শাহ এলাকার মোহাম্মদ জামিলের ছেলে নুরুল আবছার (১৬) ও একই এলাকার জসীম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৭)। আবছার স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ও আরিফ ডেকোরেশন দোকানের কর্মচারী। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঝরনার কূপ থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করে।

মারা যাওয়া আবছারের ভাবি পলি জানান, রোববার সকালে ফিরোজশাহ এলাকা থেকে ৯ বন্ধু মিলে মিরসরাইয়ের রূপসী ঝরনায় ঘুরতে যায়। সন্ধ্যায় খবর আসে আবছার ও আরিফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাত ৯টায় খবর আসে তারা বেঁচে নেই বলে হাউমাউ করে তিনি কেঁদে উঠেন। তিন ভাইয়ের মধ্যে আবছার সবার ছোট।

আবছার ও আরিফের বন্ধু মোহাম্মদ আরমান জানান, রোববার সকালে আমরা ৯ বন্ধু মিলে চট্টগ্রাম শহর থেকে বড়কমলদহ রূপসী ঝরনা দেখতে আসি। বিকেল সাড়ে ৩টায় আবছার ও আরিফকে দেখতে না পেয়ে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেছি। পরে বিষয়টি টিকিট কাউন্টারে অবহিত করার পর উনারা ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঝরনার কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, রূপসী ঝরনায় দুই পর্যটক হারিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এরপর অভিযান চালিয়ে ঝরনার কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, তারা সাঁতার না জানার কারণে কূপের পানিতে ডুবে মারা গেছে।

মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন জানান, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসার পর মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

১০

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

১১

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

১২

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১৩

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১৬

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৭

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৮

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৯

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

২০
X