সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রার্থিতা ফিরে পেলেন সেই স্বাস্থ্য কর্মচারী

চট্টগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন সেই উপজেলা স্বাস্থ্য কর্মচারী মোহাম্মদ সালাউদ্দিন। সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ নির্বাচনে লড়ছেন। রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করলে সে উচ্চ আদালতে আপিল করলে প্রার্থিতা ফিরে পায়। সেই রায়ের কপি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেন। শনিবার (২৩ ডিসেম্বর) তাকে প্রতীক (রকেট) বরাদ্দ দেওয়া হয়। এ নিয়ে মোট আটজন প্রার্থী চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে নির্বাচন করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম।

এর আগে প্রার্থিতা যাচাইবাছাইয়ের সময় ১ শতাংশ ভোটারের সমর্থন সংগ্রহে সমস্যার কারণে মো. সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। সেখানেও তার প্রার্থিতা বাতিলের নির্দেশ বহাল থাকে। পরে তিনি উচ্চ আদালতের বিশেষ নির্বাচনী ট্রাইব্যুনালে আপিল করেন। উচ্চ আদালতের নির্দেশে তার প্রার্থিতা ফিরে পান।

কে এম রফিকুল ইসলাম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সীতাকুণ্ড আসন থেকে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আট প্রার্থী। নৌকা প্রতীকে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব দিদারুল কবির, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি পরিবেশবিষয়ক সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. শহীদুল ইসলাম চৌধুরী, সোনালি আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির সদস্য খোকন চৌধুরী, টেলিভিশন প্রতীকে বিএনএফের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আকতার হোসেন, ঈগল প্রতীকে মো. ইমরান ও রকেট প্রতীকে মো. সালাউদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১০

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১১

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

১২

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

১৩

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১৪

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১৫

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১৬

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৮

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৯

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

২০
X