আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী জনসভা শেষে লাশ হয়ে ফিরলেন আ.লীগ নেতা

নিহত মোহাম্মদ নাছির উদ্দীন। ছবি : সংগৃহীত
নিহত মোহাম্মদ নাছির উদ্দীন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ নাছির উদ্দীন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বড়উঠান ইউনিয়নের ফাজিল খার হাটের টানেল সংযোগ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাছির ১নং ওয়ার্ড আ.লীগের সদস্য।

নিহত নাছিরের ভাতিজা ও দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন বলেন, বিকেলে নাছির উদ্দিন মিছিল নিয়ে আওয়ামী লীগের সমাবেশে আসেন। সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম নগরীর দিক থেকে আসা দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারে তার পিতা-মাতা, স্ত্রীসহ ২ ছেলে এক মেয়ে রয়েছে।

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বলেন, দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত করা হয়নি। এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X