চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

৬ হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা শিল্পপতি, আছে ৩০ মামলা

চট্টগ্রামের নুরজাহান গ্রুপের পরিচালক জহির আহমেদ রতন। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের নুরজাহান গ্রুপের পরিচালক জহির আহমেদ রতন। ছবি : সংগৃহীত

ঋণখেলাপি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি চট্টগ্রামের নুরজাহান গ্রুপের পরিচালক জহির আহমেদ রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার জহির আহমেদ রতন নোয়াখালীর বেগমগঞ্জ কেনদুরবাগ মোহাব্বাতপুর এলাকার হাজি আব্দুল খালেকের ছেলে।

কোতোয়ালি থানার ওসি এস এম ওবায়েদুল হক এবং চট্টগ্রাম আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে তাকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। চট্টগ্রাম নিয়ে আসা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তারা পরবর্তীতে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং দেবেন।

আদালত সূত্র জানায়, নুরজাহান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানের নামে এমডি জহির আহমদ রতন ২০০৮-২০১৩ সালে অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, কমার্স ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংকসহ সবমিলিয়ে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ছয় হাজার কোটি টাকা ঋণ নেন। তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কমপক্ষে ৩০টি মামলা চলমান রয়েছে। বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু, পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান।

এর আগে, ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে ঋণখেলাপি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তার ভাই নুরজাহান গ্রুপের পরিচালক টিপু সুলতানকে গ্রেপ্তার করে খুলশী থানার একটি টিম। ওই সময় টিপু সুলতানের বিরুদ্ধে ২১টি ঋণ খেলাপির মামলার পরোয়ানার মধ্যে ১৮টিতেই তার বিরুদ্ধে সাজার আদেশ ছিল।

আদালত সূত্র আরো জানায়, ঋণের বিপরীতে ব্যাংকে রাখা তাদের বন্ধকি সম্পত্তির মূল্যও এত কম যে, তা দিয়ে ব্যাংকের খেলাপি ঋণের এক-দশমাংশও আদায় করা সম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X