মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে মিক্সার মেশিনে আটকে শ্রমিক নিহত

চলন্ত মিক্সার ঢালাই মেশিন পরিষ্কার করার সময় আটকে মো. মোশাররফ হোসেন নিহত হন। ছবি : কালবেলা
চলন্ত মিক্সার ঢালাই মেশিন পরিষ্কার করার সময় আটকে মো. মোশাররফ হোসেন নিহত হন। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে চলন্ত মিক্সার ঢালাই মেশিন পরিষ্কার করার সময় আটকে মো. মোশাররফ হোসেন (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বেপজা অর্থনৈতিক অঞ্চলে এ ঘটনা ঘটে। নিহত মো. মোশাররফ হোসেন উপজেলার করেরহাট ইউনিয়নের মৃত আবু তাহেরের ছেলে।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বেপজা অর্থনৈতিক অঞ্চলে মেসার্স এ ডাবলু আর ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চলন্ত ঢালাই মিক্সার মেশিন পরিষ্কার করার সময় আটকে পড়ে মোশারফ নামের এই শ্রমিক। এরপর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদা আক্তার বলেন, মোশারফ নামে ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। পরবর্তীতে তার স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়।

মিরসরাইয়ের চরশরৎ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান জানান, আমি ঘটনাস্থলে যাওয়ার আগে নিহত শ্রমিকের মরদেহ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে। কথা বলার জন্য এ ডাবলু আর ইঞ্জিনিয়ারিংয়ের কাউকে পাওয়া যায়নি। তারা মরদেহ নিয়ে নিহত মোশারফের বাড়িতে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X