চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে শ্রেষ্ঠ গবেষকের স্বীকৃতি পেলেন চবি শিক্ষক

সম্মাননা গ্রহণ করছেন অধ্যাপক মো. মোরশেদুল আলম। ছবি : কালবেলা
সম্মাননা গ্রহণ করছেন অধ্যাপক মো. মোরশেদুল আলম। ছবি : কালবেলা

ভারতের পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে ভারত বহির্ভূত অন্যান্য দেশ বিভাগের শ্রেষ্ঠ গবেষক হিসেবে পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোরশেদুল আলম।

শুক্রবার (১২ জানুয়ারি) ভারতের উত্তর চব্বিশ পরগনায় আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের ৩৮তম আন্তর্জাতিক সম্মেলনে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

২০২৩ সালের ১৭-১৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জঙ্গীপুর কলেজে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে ড. মো. মোরশেদুল আলম ‘তৌকীর আহমেদের জয়যাত্রা চলচ্চিত্রে প্রতিফলিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন। এই প্রবন্ধ উপস্থাপনের পর যাচাইবাছাই শেষে তাকে ভারত বহির্ভূত বিদেশি দেশ বিভাগে শ্রেষ্ঠ গবেষকে ভূষিত করা হয়।

এ অর্জনের অনুভূতি সম্পর্কে অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম বলেন, আমি খুবই অভিভূত। গবেষণার মাধ্যমে জানার পরিধি বৃদ্ধি করে নিজের মেধাকে আরও শাণিত করতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চেষ্টা করে যাচ্ছি। সহকর্মীদের অনুপ্রেরণা ছিল। পরিবারের আন্তরিকতা ও সহযোগিতাও ছিল। সবার দোয়া চাই।

ড. মো. মোরশেদুল আলমের জন্ম ১৯৮৪ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী পৌরসভার ফটিকা গ্রামে। তিনি বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি হন। বিএ (সম্মান) এবং এমএ উভয় পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন। চলচ্চিত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিফলন (১৯৭২-২০১৪) শিরোনামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে সরকারি কলেজে অধ্যাপনা করেন তিনি।

২০১৩ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। বর্তমানে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, সামসময়িক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে তিনি নিয়মিত প্রবন্ধ-নিবন্ধ লিখে চলেছেন; যেগুলো দৈনিক সংবাদপত্রসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১০

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১১

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১২

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৩

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৫

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৬

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৭

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৮

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৯

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

২০
X