হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

মেম্বারকে টাকা না দিলে মেলে না ভাতার কার্ড!

অভিযুক্ত ইউপি সদস্য মো. রাশেল মনি বাহাদুর। ছবি : সংগৃহীত
অভিযুক্ত ইউপি সদস্য মো. রাশেল মনি বাহাদুর। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, চালের কার্ড ও মাতৃত্বকালীন ভাতাসহ এমন কোনো ভাতা নেই যেখান থেকে কমিশন নেন না উপজেলার ফতেপুর ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. রাশেল মনি বাহাদুর। কখনো অগ্রিম টাকা, কখনো বা ভাতার টাকার একটি অংশ দেওয়ার পর করিয়ে দেন ভাতার কার্ড। এভাবেই জনগণের কাছ থেকে মোটা অংকের অর্থ আত্মসাৎসহ নানা দুর্নীতির অভিযোগ ওঠে। এ নিয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকার পাকিজা বেগম থেকে বিধবা ভাতাকার্ড দেওয়ার জন্য ৪ হাজার টাকা, মকুলা বেগম থেকে ৭শ টাকা ও সবজি বিক্রেতা মো. ফোরকানকে ওয়ারিশ সনদ দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এ কাজে তিনি ব্যবহার করেন তার বোন ফেরদৌস বেগমকে। চাহিদা মোতাবেক টাকা দিতে না পারলে ভাতা পাওয়ার উপযোগী হওয়া সত্ত্বেও মেলে না ভাতার কার্ড। তার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের শেষ নেই।

অভিযুক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. রাশেল মনি বাহাদুর বলেন, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা। অভিযোগগুলো যদি প্রমাণিত হয় আমি ইউপি সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করব।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, ওয়ারিশ সনদ থেকে টাকা নেওয়ার অভিযোগের একটা শুনানি করেছি। ওই মেম্বারের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ এসেছে। প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X