চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে লাগামহীন সবজির বাজার

চট্টগ্রামে লাগামহীন সবজির বাজার। ছবি : কালবেলা
চট্টগ্রামে লাগামহীন সবজির বাজার। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়ে মন্ত্রিপরিষদ গঠন হয়ে গেছে। অথচ এখনও লাগামহীন চট্টগ্রামের সবজির বাজার। বিক্রেতাদের মুখে নানা ইঙ্গিতে ভেসে আসছে নির্বাচন প্রসঙ্গ। শীতের ভরা মৌসুম, অথচ চড়া দামেই সবজি কিনতে হচ্ছে ভোক্তাদের। প্রায় বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকার ওপরে। ফলে নাভিশ্বাস দেখা দিয়েছে ক্রেতাদের মধ্যে। তবে সরবরাহ কম হওয়ার পাশাপাশি পরিবহন খরচকে দুষছেন বিক্রেতারা। এ কারণেই সবজির এমন দাম বলে জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকার কর্ণফুলী কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, প্রায় সব দোকানেই শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এখনও দাম কমেনি বাঁধাকপি ও ফুলকপির। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। গোল কিংবা যে কোনো বেগুনের অবস্থা একই, বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০-৯০ টাকা দরে।

চট্টগ্রামের কাজীর দেউরি বাজার ঘুরে দেখা গেছে, ঝিঙ্গা, চিচিঙ্গা ও বরবুটির প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। কম নেই টমেটুর দামও, এখনও ১২০ টাকায় টমেটু বিক্রি করছেন দোকানিরা।

রিয়াজউদ্দিন বাজারে আসা গার্মেন্ট শ্রমিক চন্দ্রনাথ বড়ুয়া বলেন, পৌষ শেষে এখন মাঘ মাস চলছে। অথচ সবজির বাজারে আগুন জ্বলছে। কেনা যাচ্ছে না কোনো পণ্যই। এমন পরিস্থিতির লাগাম টানতে কি প্রশাসনের কোনো দায়বদ্ধতা নেই।

নগরের বহদ্দারহাট কাঁচা বাজারের চিত্রও একই। ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিকেজি শসা। করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বাজার করতে আসা কামাল উদ্দিন বলেন, প্রতি বছর সবজির দাম কম থাকে, তাই চাহিদা বেড়ে যায়। কিন্তু এ বছরের চিত্র উল্টো। শীতের মৌসুম চলছে, কিন্তু সবজির দাম কিছুতেই কমছে না। সব জিনিসের দাম বাড়তি।

নগরের রিয়াজউদ্দিন বাজারের আড়তদার আবু হানিফ বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার সবজির দাম অনেক বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X