চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৬:৩৯ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ এক ব্যক্তির বহু পরিচয়, অবশেষে ধরা...

পলাতক আসামি এস এম মিজান উল্লাহকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। ছবি : কালবেলা
পলাতক আসামি এস এম মিজান উল্লাহকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। ছবি : কালবেলা

চট্টগ্রামে ভুয়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি এবং দস্যুতা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এস এম মিজান উল্লাহকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। মিজান সাতকানিয়া থানার পুরা নগর এলাকার মাওলানা ফরিদুল আলম সমরকান্দির ছেলে।

বুধবার (২৪ জানুয়ারি) তাকে গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, মিজান উল্লাহ সমরকন্দি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় বিভিন্ন সময়ে ভুয়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি এবং দস্যুতাসহ সাধারণ মানুষকে হুমকি দিয়ে আধিপত্য বিস্তার করে আসছিল। র‌্যাবের গোয়েন্দা টিম তদন্ত করে অপরাধের সত্যতা খুঁজে পায়। তার বিরুদ্ধে চট্টগ্রামের আকবরশাহ, পতেঙ্গা, পাঁচলাইশ এবং সাতকানিয়া থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ, প্রতারণা, হুমকি, চাঁদাবাজি এবং দস্যুতার ৫টি মামলা রয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি মিজান গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার কালবেলাকে বলেন, আসামিকে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X