চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে জ্যোতিশ্বরানন্দের আবির্ভাব উৎসব

স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৫তম আবির্ভাব উৎসবে অতিথিরা। ছবি : কালবেলা
স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৫তম আবির্ভাব উৎসবে অতিথিরা। ছবি : কালবেলা

শঙ্কর মঠ ও মিশনের উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৫তম আবির্ভাব উৎসব। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে নগরের জেএমসেন হলে বেলুন উড়িয়ে আবির্ভাব উৎসবের উদ্বোধন করেন শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ ও উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।

শঙ্কর মঠ ও মিশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ সভাপতি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লায়ন সন্তোষ কুমার নন্দী। এতে মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী কৈবল্যধামের মোহন্ত মহারাজ এবং প্রধান বক্তা ছিলেন হাটহাজারীর পুন্ডরীক ধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।

এ সময় বক্তারা বলেন, ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়-অনাচার দূরীভূত হয়। ধর্মবোধ মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়ে সভ্য করেছে। নিষ্কাম কর্ম ও অন্ধকারাচ্ছন্ন পথ থেকে উত্তরণের জন্য মনুষ্যত্বের সাধনা করাই হলো গীতা শিক্ষা। তাই গীতার আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে।

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক (অব.) ড. জ্যোতি প্রকাশ দত্ত, চবির ইংরেজি বিভাগের সিন্ডিকেট মেম্বার প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য, ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, চবির সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, চুয়েটের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক স্থপতি কানু কুমার দাশ ও চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য।

শুভেচ্ছা বক্তব্য দেন উৎসব উদযাপন পরিষদের অতিরিক্ত সাধারণ সম্পাদক লায়ন দিলীপ কুমার শীল ও সাংগঠনিক সম্পাদক অজিত কুমার শীল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শঙ্কর মঠ ও মিশনের শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী মহারাজ, অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, মাষ্টার অজিত কুমার শীল, ইঞ্জিনিয়ার সুবল শীল, সাংবাদিক রনজিত কুমার শীল, অর্পণ ধর, মিন্টু পাল লিটু, ডা.বাসুদেব দাশ, লিটন পাল, মিন্টু শীল, চিত্তরঞ্জন প্রমূখ। শঙ্কর মঠ ও মিশনের সর্বস্তরের ব্রহ্মচারী, সন্ন্যাসীসহ হাজারো ভক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১০

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১১

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১২

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৩

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৪

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৫

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৬

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৮

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৯

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

২০
X