কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অটোরিকশা শ্রমিকদের অভিনন্দন শ্রমিক দলের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের আদেশ প্রত্যাহার করা হয়েছে দাবি করে এ জন্য আন্দোলনরত শ্রমিকদের অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

সোমবার (২০ মে) রাতে শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার কর্তৃক ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে টানা দুদিন রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করে অটোরিকশা চালক শ্রমিকরা। এই বিক্ষোভে পুলিশি হামলা, মামলায় অনেকে আহত ও গ্রেপ্তার হয়। সর্বোপরি রিকশা শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার পিছু হটে এবং আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশি নির্যাতনের শিকার শ্রমিকদের প্রতি সমবেদনা এবং আন্দোলনরত অটোরিকশা শ্রমিকদের সাহসী ভূমিকার জন্য শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এছাড়াও আন্দোলনে শ্রমিকদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত শ্রমিকদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে।

এদিকে ব্যাটারিচালিত অটোরিকশা ঢাকার কোথায় কীভাবে চলবে সে বিষয়ে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা আসার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন। ঢাকা সিটিতে ব্যাটারিচালিত রিকশা চলাচল করবে- সরকারের পক্ষ থেকে এমন ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা এখনো সুনির্দিষ্ট নির্দেশনা পাইনি। মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ থাকবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নির্দেশনার পর আমরা ব্যবস্থা নেব কোথায় চলবে আর কোথায় চলবে না।

তাহলে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে ডিএমপির উদ্যোগের কী হবে- জানতে চাইলে ড. খ. মহিদ উদ্দিন বলেন, সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। সরকার যে সিদ্ধান্ত বা নির্দেশনা দেবে সেটিই প্রতিপালন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X