কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যহীন সমাজ বিনির্মাণের আহ্বান মহিলা ঐক্য পরিষদের 

বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের আয়োজিত আলোচনা সভায় বক্তারা। ছবি : কালবেলা
বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের আয়োজিত আলোচনা সভায় বক্তারা। ছবি : কালবেলা

বৈষম্যহীন সমাজ বিনির্মাণের আহ্বান জানিয়ে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের নেতারা বলেছেন সব ক্ষেত্রে নারীদের সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার বিকল্প নেই। দেশে চলমান সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, নারী নির্যাতন, ধর্ষণসহ সব প্রকার বৈষম্য নিরসন করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

সোমবার (২০ মে) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অঙ্গসংগঠন বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের পক্ষ থেকে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সভাপতিত্রয়ের অন্যতম সভাপতি অ্যাড. গ্লোরিয়া ঝরনা সরকার।

সভায় প্রধান অতিথি ছিলেন, ঐক্য পরিষদের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য, মধুমিতা বড়ুয়া, গীতা বিশ্বাস, মহানগর উত্তরের সভাপতি শ্যামলী মুখার্জী।

সভায় সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত এবং ঐক্য পরিষদের দীর্ঘদিনের দাবি সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন, দেবোত্তর সম্পত্তি সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার তাগিদ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কনক বিশ্বাস, জয়ন্তী বর্মণ, প্রজ্ঞা পারমিতা রায়, শমিষ্ঠা দেব, মিনতি সরকার, নীলু বিশ্বাস, রমা রাণী কর্মকার, শিউলী রাণী কর, সীমা রাণী দে, রেবেকা সিংহ, অপর্ণা বিশ্বাস, প্রার্থনা রাণী ভৌমিক, শীলা রাণী সাহা, হ্যাপী দাশ, উদ্ধৃতি দাশ, উদিতা প্রাপ্তি বকশী, কানন রাণী সরকার, মৌসুমী চক্রবর্তী, মলি বেপারি, বিভা মজুমদার, কল্পনা দাস, অনিতা দাস, হৈমন্তি দাস, মাধুরী দাস, আরতী রাণী দাস, রুনু দাস ও ডা. শেফালী পাল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপবাদ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১১

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১২

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৩

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৪

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৭

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৮

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৯

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

২০
X