বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বদলির প্রায় দুই বছরেও কর্মস্থলে অনুপস্থিত তিনি

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের মেকানিক আতিকুর রহমান নয়ন। ছবি : কালবেলা
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের মেকানিক আতিকুর রহমান নয়ন। ছবি : কালবেলা

বদলির ২৩ মাসেও কর্মস্থলে অনুপস্থিত নেত্রকোনার আটপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের মেকানিক আতিকুর রহমান নয়ন। তত্ত্বাবধায়ক প্রকৌশল ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় থেকে ২০২২ সালের ১৯ মে আতিকুর রহমান নয়নকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় থেকে আটপাড়া উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়। কিন্তু দীর্ঘ প্রায় ২ বছর পর রোববার মেকানিক নয়ন কর্মস্থলে যোগদান করেন।

আতিকুর রহমান ২০২২ সালের ৩০ জুন কলমাকান্দা জনস্বাস্থ্য উপজেলা কার্যালয় হতে বদলির ছাড়পত্র গ্রহণ করলেও আটপাড়া উপজেলা কার্যালয়ে যোগদান করেনি। ২০২২ সালের জুলাই মাস হতে এখন পর্যন্ত আটপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের হাজিরা খাতায় তার নাম থাকলেও উপস্থিতি খাতায় তার কোনো স্বাক্ষর নেই।

আটপাড়া জনস্বাস্থ্য প্রকৌশলের উপসহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, কার্যালয়ে তার বদলির আদেশ হওয়ায় হাজিরা খাতায় নিয়মিত নাম উত্তোলন করা হলেও তিনি কর্মস্থলে হাজির হননি। রোববার (১৯ মে) আতিকুর ইসলাম নয়ন যোগদান করেন। কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে একাধিকবার মৌখিকভাবে জানানো হয়েছে বলে জানান অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী।

কলমাকান্দা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম আরও জানান, মেকানিক আতিকুর রহমান নয়ন বড়খাপন, পোগলা ও কৈলাটি ইউনিয়নের দায়িত্বে থাকাকালীন সাবমার্সিবল পাম্প স্থাপনে সরকারি ফান্ডে ব্যাংকের মাধ্যমে জমাকৃত ডিডি’র পরিবর্তে উপকারভোগীদের কাছ থেকে নগদ টাকা গ্রহণ করেন।

এছাড়াও তিনি বিভিন্নভাবে অর্থনৈতিক অনিয়মে জড়িয়ে পড়ায় ২০২২ সালের ১৯ মে তত্ত্বাবধায়ক প্রকৌশল ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় হতে তাকে আটপাড়া উপজেলা কার্যালয়ে বদলি করা হয়। অর্থনৈতিক অনিয়মের তিন লাখ টাকা পরিশোধ না করায় একই বছর ৩০ জুন তিনি বদলির আদেশ গ্রহণ করলেও এলপিসি গ্রহণ করেননি। বিষয়টি নির্বাহী প্রকৌশলী অবগত আছেন।

মেকানিক আতিকুর রহমান নয়নের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তিনি মোবাইল রিসিভ করেননি।

নেত্রকোনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী মুহাম্মদ মশিউর রহমান জানান, বদলি করার পর যথারীতি তার কর্মস্থলে যোগদানের কথা ছিলেন। মেকানিক আতিকুর রহমান নয়ন কিছুদিন অসুস্থ ছিল। দীর্ঘ সময় তিনি হাজিরা খাতায় স্বাক্ষর করেননি। গতকাল রোববার কর্মস্থলে যোগদান করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে হিমশিম খাচ্ছিলাম: হ্যারি কেইন

এই দলকে ভাষায় বর্ণনা করা কঠিন: স্কালোনি

‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

৬০ বছরের স্বপ্ন ভঙ্গ, চোখের জলে বিদায় নিল ইংল্যান্ড

ইংল্যান্ডকে হারিয়ে শিশুদের মতো উল্লাসে মেসি

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

১০

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

১১

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

১২

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

১৩

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

১৪

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

১৫

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১৬

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১৭

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১৮

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৯

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

২০
X