কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বনরক্ষীদের দেখে হরিণের মাংস ফেলে পালাল শিকারিরা

হরিণের মাংস ফেলে পালাল শিকারিরা। ছবি : কালবেলা
হরিণের মাংস ফেলে পালাল শিকারিরা। ছবি : কালবেলা

সুন্দরবনে রান্না করা ৯ কেজি হরিণের মাংসসহ ৩টি নৌকা জব্দ করেছে বন বিভাগের কর্মীরা। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারিরা বনের মধ্যে পালিয়ে যায়।

জানা গেছে সোমবার (২০ মে) ভোর ৫টার দিকে খুলনা রেঞ্জের অধিনস্থ পাটকোস্টা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়ের নেতৃত্বে অভিযানে সুন্দরবনের গোনসা খাল থেকে রান্না করা হরিণের মাংসসহ নৌকাগুলো জব্দ করা হয়।

পাটকোস্টা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, আজ ভোরে গোনসা খাল এলাকায় ৩টি নৌকা পাশাপাশি দেখে টহল দল নিয়ে এগিয়ে যাই। আমরা আবছা আবছা দেখতে পাচ্ছিলাম কয়েকজন নৌকার মাথার দিকে ভাত খেতে বসছে। এ সময় আমাদের দেখে অন্তত ছয় ব্যক্তি ভাতের প্লেট রেখেই নৌকা থেকে লাফিয়ে বনের ভেতর পালিয়ে যান। এ কারণে কাউকে আটক করতে পারিনি। তবে পরিত্যাক্ত নৌকা তল্লাশি করে কাঁকড়া ধরার সরঞ্জামাদি ও ৪টি হাঁড়িতে রান্না করা হরিণের মাংস ও প্লেটে মাখানো ভাত পাওয়া গেছে।

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণি নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত হরিণের মাংস কয়রা উপজেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। তবে এর সঙ্গে কারা জড়িত রয়েছে সে ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১০

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১১

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১২

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১৩

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১৪

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১৫

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১৬

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৭

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৮

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৯

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

২০
X