কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির হারানোর কিছু নেই : আমিনুল হক

ঢাকা মহানগর উত্তরের অধীন বিভিন্ন থানা বিএনপির কারাবন্দি নেতাদের স্বজনদের খোঁজ নিতে তাদের বাসায় যান বিএনপি নেতা আমিনুল হক। ছবি : কালবেলা
ঢাকা মহানগর উত্তরের অধীন বিভিন্ন থানা বিএনপির কারাবন্দি নেতাদের স্বজনদের খোঁজ নিতে তাদের বাসায় যান বিএনপি নেতা আমিনুল হক। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে। লাখ লাখ নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে। হাজার হাজার নেতাকর্মী আজ জেলে রয়েছে। তারপরও বিএনপি মামলা-হামলা ও নির্যাতনে ভয় করে না। বিএনপির হারানোর কিছু নেই, নির্যাতন-নিপীড়ন বিএনপির সয়ে গেছে।

সোমবার (২০ মে) দুপুরে ঢাকা মহানগর উত্তরের অধীন বিভিন্ন থানা বিএনপির কারাবন্দি নেতাদের স্বজনদের খোঁজ নিতে তাদের বাসায় গিয়ে উপস্থিত নেতৃবৃন্দের মাঝে এসব কথা বলেন আমিনুল। তিনি বলেন, দেশের টাকা যারা লুটপাট করে পাচার করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়, জনগণ তাদের ক্ষমা করবে না। জনগণ জবরদখলবাজ এই সরকারকে ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামাবে। একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলায় সাজার মাধ্যমে ঢাকা মহানগরীসহ সারা দেশের হাজার হাজার নেতাকর্মীকে জেলখানায় দিনের পর দিন আটকে রাখা হচ্ছে। আওয়ামী সরকারের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই তারা এসব অপকর্ম করছেন। তিনি বলেন, দেশে কোনো আইনের শাসন নেই। দেশে দুর্নীতি, লুটপাট ও অপশাসন চলছে। সরকারদলীয় লোকজন জনগণের টাকা লুটপাট করে, সেই টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপন করছেন। পক্ষান্তরে জনগণ অসহায় জীবনযাপন করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, আজকে মানুষ বেঁচে থাকার অধিকার চায়, নিজের মৌলিক অধিকার চায়, নিরাপত্তা চায়, ভোট ও ভাতের অধিকার ফেরত চায়।

এদিন তিনি বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওসমান গনি খোকন, ঈমান হোসেন নূর; ১৯ নম্বর ওয়ার্ড জামাই বাজার ইউনিটের সহসভাপতি শাহজাহান বাবুর্চি, গুলশান থানার ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন নূরু, সহসভাপতি মেহেদী হাসান বাপ্পি, গুলশান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এসএ মামুন, গুলশান থানা বিএনপি নেতা রফিক মোড়লের বাসায় যান।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, মহানগর সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা এবিএমএ রাজ্জাক, শফিকুল ইসলাম শাহীন, গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান, ইউসুফ হোসেন মানিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X