চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৮ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

চিকিৎসক-নার্স মিলে বানালেন ১৫ হাজার পিঠা

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে শীতের পিঠা উৎসবের উদ্বোধনীতে অতিথিদের সঙ্গে শিক্ষক ও কর্মকর্তারা। ছবি : কালবেলা
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে শীতের পিঠা উৎসবের উদ্বোধনীতে অতিথিদের সঙ্গে শিক্ষক ও কর্মকর্তারা। ছবি : কালবেলা

থরে থরে সাজানো বিভিন্ন রকমের পিঠা। কোনোটির নাম ছাঁচ পিঠা, কোনোটির নাম খোলাজালি কিংবা চিতই। গত ১৫ দিনব্যাপী চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) ক্যাম্পাসে এভাবেই হয়েছে শীতের পিঠা উৎসব। যেখানে চিকিৎসক, নার্স ও তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিলে উপস্থাপন করেছেন প্রায় ১৫ হাজার পিঠা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার হংস পাড়া সিআইএমসি ক্যাম্পাসে পুরস্কার বিতরণীর মাধ্যমে বর্ণিল উৎসব শেষ হয়। এর আগে গত ১৭ জানুয়ারি ‘শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকীর এই ডালে ডালে’ শীর্ষক প্রতিপাদ্যে এই উৎসব শুরু হয়।

সংশ্লিষ্টরা জানান, এ আয়োজনে অংশ নিয়েছেন সিআইএমসিসহ চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ (সিআইডিসি) ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের (সিআইএনসি) শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা। পিঠা উৎসবের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে, বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি উৎসব। তিনটি প্রতিষ্ঠানের দুই হাজার ৮০০ শিক্ষক, শিক্ষাথী, নার্স ও কর্মকর্তা নিজেদের তৈরি ১৫ হাজার উপস্থাপন করেন।

বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে ফিতা কেটে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন তিন কলেজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি এন্ড হেলথ’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল (চমেক) বিশ্ববিদ্যালয়ের ডিন ও চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আকতার, ইসি কমিটির সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ, ট্রেজারার ও সিআইডিসি গভর্নিং বডির সভাপতি জালাল উদ্দিন আকবর, সিআইএমসির অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান, সিআইএমসিএইচ এর পরিচালক অধ্যাপক ডা. মো. আমির হোসেন, সিআইডিসির অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আকরাম পারভেজ চৌধুরী ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী হোসাইন, সিআইডিসিএইচ এর পরিচালক অধ্যাপক ডা. মো. শাহিকুল জাব্বার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের অধ্যক্ষ রুবি দত্ত ও ৪নং চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হক এসরাল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও এক্সট্রা ক্যারিকুলার এক্টিভিটিজ ডিভিশনের প্রধান ডা. মেহেরুন্নিছা খানম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১০

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১২

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৩

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৪

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৬

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৭

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৮

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৯

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

২০
X