চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

শারজাহ থেকে আসা বিমানে ২ কোটি টাকার সোনা জব্দ

১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১ কেজি ২০০ গ্রাম ওজনের সোনার পিণ্ড। ছবি : কালবেলা
১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১ কেজি ২০০ গ্রাম ওজনের সোনার পিণ্ড। ছবি : কালবেলা

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ১ কোটি ৭ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ১ কেজি ১৪০ গ্রাম সোনাসহ মোহাম্মদ শফিকুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ শফিকুল ইসলাম শারজাহ থেকে চট্টগ্রামে এসেছিলেন।

শাহ আমানত বিমানবন্দরের কাস্টমসের সিনিয়র সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এই যাত্রীকে প্রথমে তল্লাশি করে ছেড়ে দেয় বিমানবন্দর কাস্টমস। বিমানবন্দরের কর্মরত এনএসআই টিমের সদস্যদের সন্দেহ হলে ওই যাত্রীর ব্যাগেজ আবারও তল্লাশি করা হয়। পরে ব্যাগেজের ভেতরে থাকা ওয়াশ মেশিনের ভেতর থেকে সোনার চালানটি জব্দ করা হয়।

এনএসআই সূত্র জানায়, জব্দ সোনার চালানটি বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে শনিবার সকাল পৌনে ৭টার দিকে শারজাহ থেকে একই বিমানে মোহাম্মদ মোরশেদের ব্যাগেজের ভেতরে থাকা কোভ্যাক্স হাই প্রেসার ওয়াশার মেশিন থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১ কেজি ২০০ গ্রাম ওজনের সোনার পিণ্ড উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

এ বিষয়ে পতেঙ্গা থানার ওসি মো. কবিরুল ইসলাম কালবেলাকে বলেন, শুল্ক গোয়েন্দা সংস্থার সহকারী রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসান লিমন বাদী হয়ে থানায় একটি মামলা ও বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা উজ্জ্বল মন্ডল একটি মামলা করেন। দুটি মামলার মধ্যে একটি প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X