চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ১২:৩৩ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে শিশু রাইফা হত্যা মামলায় চার্জশিট দিয়েছে পিবিআই

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রায় ছয় বছর পর সাংবাদিক কন্যা রাফিদা খান রাইফা হত্যা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এতে চিকিৎসায় অবহেলা, হাসপাতালের অব্যবস্থাপনা উল্লেখসহ চার ডাক্তারকে আসামি করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) চকবাজার জিআরও জাফরের কাছে এ চার্জশিট হস্তান্তর করা হয়।

মামলা তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক কালবেলাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চার্জশিটে চার ডাক্তার ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশিষ সেন, ডা. সুব্র দেব ও ডা. লিয়াকত আলীকে আসামি করা হয়েছে। চিকিৎসায় অবহেলা জনিত কারণে শিশু রাইফার মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করা হয় চার্জশিটে। এ ছাড়া হাসপাতালের অব্যবস্থাপনার বিষয়টি তদন্তে উঠে এসেছে।

রাফিদা খান রাইফার বাবা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সিনিয়র সহসভাপতি রুবেল খান সন্তোষ প্রকাশ করে কালবেলাকে বলেন, দীর্ঘ ছয় বছর পর রাইফা হত্যা মামলায় চার্জশিট দিয়েছে পিবিআই। বিভিন্ন দিকের চাপ থাকা সত্ত্বেও পিবিআই এ ঘটনার সুষ্ঠু তদন্ত করতে পেরেছে।

সাংবাদিক কন্যা রাইফার ক্ষেত্রে যেটি ঘটেছে তার যেন পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য এ হত্যা মামলার সুষ্ঠু বিচারের দাবি জানান চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। তিনি বলেন, হাসপাতাল কিংবা ডাক্তারের অবহেলার কারণে যেন কোনো পিতা-মাতা তাদের আদরের সন্তানহারা না হন এজন্যই সুষ্ঠু বিচার চাই।

জানা গেছে, ২০১৮ সালের ২৯ জুন রাতে গলার ব্যথা নিয়ে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে রাইফাকে ভর্তি করেন বাবা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রুবেল খান। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যায় দুই বছর চার মাস বয়সী রাইফা। রাইফার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাইফার বাবা মোহাম্মদ রুবেল খান বাদী হয়ে ২০১৮ সালের ২০ জুলাই ৪ ডাক্তারকে আসামি করে নগরের চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। এতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা, অদক্ষতার কারণে রাইফা মারা গেছে বলে অভিযোগ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১০

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১১

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১২

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৩

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৪

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৫

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৬

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৭

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৮

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৯

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

২০
X