চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বাণিজ্য মেলাকে টার্গেট করে ডাকাতির প্রস্তুতি, আটক ৬

চট্টগ্রাম জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি টিপ ছোরা উদ্ধার করা হয়।

সোমবার (২৫ মার্চ) নগরের কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড মাঠে বাণিজ্য মেলার পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, যেকোনো উৎসবকে কেন্দ্র করে গ্রেপ্তারদের তৎপরতা বাড়ত। নগরের পলোগ্রাউন্ড মাঠে বাণিজ্য মেলাকে কেন্দ্র করে প্রচুর লোক সমাগম হয়। এ সুযোগ কাজে লাগিয়ে জনসাধারণের জানমালের ক্ষতি করাই তাদের মূল লক্ষ্য।

গ্রেপ্তার ছয়জন হলেন, মো. ওবায়দুল হাসান (৩৫), মো. হেলাল (৪৯), লেদু প্রকাশ আলা উদ্দিন প্রকাশ হাসান (৩৫), মো. সুজন (৩৩), মো. সোহেল প্রকাশ কাউছার (২৪) ও মো. হাসান তারেক (২৪)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক কালবেলাকে বলেন, সুযোগ বুঝে তারা পথচারী, রিকশা আরোহী, যানজটে থাকা সিএনজি ও অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্র দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনে মামলা করে মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১০

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১১

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১২

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৩

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৪

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৫

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৬

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৭

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৯

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

২০
X