চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৯:৫১ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

অগ্রিম টিকিটে ঘরমুখো মানুষের যাত্রা শুরু

ট্রেনের অগ্রিম টিকিটে ঘরমুখো মানুষের ভিড়। ছবি : কালবেলা
ট্রেনের অগ্রিম টিকিটে ঘরমুখো মানুষের ভিড়। ছবি : কালবেলা

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিটে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। প্রথম ও দ্বিতীয় দিন তেমন ভিড় না থাকায় স্বাচ্ছন্দ্যেই বাড়ি ফিরেছে মানুষ। তবে সংশ্লিষ্টদের ধারণা, আরও দুএকদিন পরই বাড়তে পারে যাত্রীদের ভিড়।

বৃহস্পতিবার (৪ মার্চ) সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম রেলস্টেশনে সকাল থেকে ১২টি আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে। তবে অনেক ট্রেনেই অর্ধেক আসন ফাঁকা ছিল। সকাল থেকে প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময়ে চট্টগ্রাম ছেড়ে গেছে।

জানা গেছে, ১০ এপ্রিলকে ঈদের দিন ধরে বাংলাদেশ রেলওয়ে গত ২৪ মার্চ থেকে যাত্রীদের মাঝে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছিল। ঈদের আগে ৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি আন্তঃনগর ট্রেনের ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করছে রেলওয়ে।

সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম রেল স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে বসেছিলেন ব্যবসায়ী ইমতিয়াজ উদ্দিন। তার সঙ্গে পরিবারের আরও ৫ সদস্য। তাদের গন্তব্য কুমিল্লার লাকসাম।

তিনি বলেন, ঈদে বাড়তি চাপ কমাতে পরিবারকে আগেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। শেষ সময়ে মানুষের অনেক গাদাগাদিতে যাত্রাই ভয়ংকর হয়ে পড়ে। অগ্রিম টিকেট দেওয়ায় রেলওয়েকে ধন্যবাদ জানাই।

একই কথা বলেন পঞ্চাষোর্ধ রাহেলা বেগম। তিনি যাবেন ঢাকার কমলাপুর। দুই হাতে শক্ত করে চেপে ধরেছেন ব্যাগ। আর কিছুক্ষণ পরপর চিৎকার করে ডাকছেন তার নাতি আফসানা শাওনকে।

রাহেলা বেগম বলেন, ছেলে চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। সে ঈদের ছুটি পাবে ১০ এপ্রিল থেকে। তখন বাড়িতে যাওয়া আর আগুনে ঝাঁপ দেওয়া একই কথা। এই জন্য আগে থেকেই টিকেট কাটা হয়। এখন রেলস্টেশনে তেমন মানুষ দেখা যাচ্ছে না। যে কারণে আতঙ্কেরও কিছু নাই। আমরা ছেলের বউ ও নাতি স্বাচ্ছন্দ্যে আমার সঙ্গে বাড়িতে যাচ্ছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান কালবেলাকে বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিটে ঘরমুখো যাত্রীদের যাত্রা শুরু হয়েছে বুধবার থেকে। তবে বুধ ও বৃহস্পতিবার যাত্রীদের তেমন ভীড় ছিল না। কিন্তু আগামী ২-৩ দিন পর প্রচণ্ড ভীড় বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক প্রকৌশলী সাইফুল ইসলাম। কালবেলাকে তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিটে যাত্রা শুরু হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলে ১২টি আন্তঃনগর ট্রেনে প্রতিদিন ৭ হাজার ৭১৫ জন যাত্রী ঈদে বাড়ি ফিরতে পারবেন।

তিনি আরও বলেন, এবার স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে করে চট্টগ্রাম থেকে প্রতিদিন ১৪ থেকে ১৫ হাজার যাত্রী ঈদে বাড়ি যেতে পারবেন। ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ১ জোড়া স্পেশাল ট্রেন চলবে। ট্রেন দুটি ঈদের আগে ৮ ও ৯ এপ্রিল, ঈদের পরদিন থেকে তিনদিন চলবে। চট্টগ্রাম-চাঁদপুর রুটের চাঁদপুর ঈদ স্পেশাল (চারটি ট্রেন), চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল (দুটি ট্রেন), ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (দুটি ট্রেন) চলবে। এসব ট্রেন ৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ও ঈদের পরের দিন থেকে পাঁচদিন পর্যন্ত চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

শিশু অপহরণের পর বিছানায় চিঠি রেখে গেল দুর্বৃত্তরা

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১০

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১১

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১২

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৩

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৪

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৫

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৬

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৭

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৮

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৯

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

২০
X