চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৮:০২ এএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৮:২৩ এএম
অনলাইন সংস্করণ

ফার্নিচার কারখানায় লুকানো ছিল ৬০০ বস্তা চিনি

অবৈধভাবে মজুদকৃত চিনি। ছবি : কালবেলা
অবৈধভাবে মজুদকৃত চিনি। ছবি : কালবেলা

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ৬০০ বস্তা চিনি জব্দ করা হয়েছে। এই ঘটনায় মো. আবদুর রব্বানি নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নগরের বহদ্দারহাটের এক কিলোমিটার এলাকার নাফিজ গলিতে অবস্থিত একটি ফার্নিচার কারখানায় অভিযান পরিচালনা করে এসব চিনি জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নগরীর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

আটক মো. আবদুর রব্বানি (৪৫) চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কুচুখাইন এলাকার মৃত ফজল আহমেদের ছেলে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, অবৈধভাবে মজুদ করা প্রায় ৬০০ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়েছে। মজুদ করা চিনি ভারতীয় বলে নিশ্চিত করেছেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা। এ সময় কারখানার মালিক চিনি কেনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। কারখানার মালিককে আটক করে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের এবং চান্দগাঁও থানার এসআই রিয়াদ উছ সালেহীন ও পুলিশের একটি দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১১

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১২

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৩

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৪

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১৫

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১৬

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

১৭

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

১৮

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

১৯

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

২০
X