চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৭:২০ পিএম
আপডেট : ১২ মে ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

এসএসসির ফলাফল ঘোষণার পর উল্লাস করে চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
এসএসসির ফলাফল ঘোষণার পর উল্লাস করে চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

এবার চট্টগ্রামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ, যা গত বছর ছিল ৭৮ দশমিক ২৯ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন পরীক্ষার্থী। গত বছর চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ১১ হাজার ৪৫০ জন।

রোববার (১২ মে) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে, চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা ও কক্সবাজার মিলিয়ে এবার পাসের হার ৮২.৮০ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তথ্য অনুসারে, এবার চট্টগ্রাম থেকে ১ হাজার ১২৫টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করেছে ১ লাখ ৪৫ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী। পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৭ জন। যেখানে ছাত্র পাসের হার ৮২ দশমিক ২৯ শতাংশ ও ছাত্রী পাসের হার ৮৩ দশমিক ২১ শতাংশ।

তা ছাড়া এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন পরীক্ষার্থী। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫ হাজার ৭৩ জন এবং ছাত্রী ৫ হাজার ৭৫০ জন। গত বছর ছাত্র পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৫ শতাংশ ও ছাত্রী পাসের হার ৭৮ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৫ হাজার ৪ জন ও ছাত্রী ৬ হাজার ৪৪৬ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে একদিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X