আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রার্থীর গাড়ি ভাঙচুর ও প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারায় নির্বাচনী প্রচার চলাকালে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম বেগমের গাড়ি ভাঙচুর ও প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২ মে) বিকেলে উপজেলা নির্বাচনী কর্মকর্তার কাছে এ অভিযোগ করেন প্রার্থী মরিয়ম বেগম। মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৭টায় উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে ভাংচুরের এ ঘটনা ঘটে। এর আগে গত শনিবার প্রতিপক্ষ কলসি প্রতীকের প্রার্থী পারভীন হাবিব নিজে ফুটবল প্রতীকের পোস্টার লাগাতে বাধা দেন বলেও অভিযোগে উল্লেখ করেন। বিষয়টি তদন্ত করছেন বলে জানান উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে প্রার্থী মরিয়ম বেগম ফুটবল প্রতীকের প্রচার করতে তৈলারদ্বীপ আরিফ মেম্বারের বাড়িতে গেলে প্রতিপক্ষ কলসি প্রতীকের কর্মীরা মাইক নিয়ে বারবার তাদের প্রচারে বিঘ্ন ঘটাতে চেষ্টা করে। একপর্যায়ে মরিয়ম বেগম সড়কের পাশে গাড়ি রেখে আরিফ মেম্বারের ঘরে গেলে প্রতিপক্ষরা গাড়িতে হামলা করে গ্লাস ভাঙচুর করে। এ সময় গাড়ির চালক বাধা দিলে তাকে নিভৃত করে। এর আগে গত শনিবার ফুটবল প্রতীকের পোস্টার লাগাতে গেলে পারভীন হাবিব নিজে বাধা দেন বলে জানা যায়।

এ বিষয়ে মরিয়ম বেগম বলেন, আমার নির্বাচনী প্রচারে কলসি প্রতীকের লোকজন হামলা করেছে, আমি তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে নির্বাচন অফিসে অভিযোগ দিয়েছি।

তবে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন হাবিব বলেন, গতকাল আমি শহরে ছিলাম। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে আমার জানা নেই। এরপরও আমার বাড়ির পাশে এ ঘটনা ঘটেছে বলে জানালে আমি মরিয়ম বেগমকে ফোন করে ক্ষমা চেয়েছি।

অভিযোগের বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাচনী কর্মকর্তা আবু জাফর ছালেহ বলেন, নির্বাচনী প্রচারে হামলার একটি অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে আমার ব্যবস্থা নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X