কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ড্রপ-চ্যারিটি ওয়াটার ও হেলভেটাসের পানি পরীক্ষার ল্যাব স্থাপন

ল্যাবে পানি পরীক্ষা করছেন কর্মীরা। ছবি : কালবেলা
ল্যাবে পানি পরীক্ষা করছেন কর্মীরা। ছবি : কালবেলা

চারদিকে অথই পানি থাকা সত্ত্বেও লবণাক্ততার কারণে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ এবং খুলনা জেলার পাইকগাছা এবং কয়রা উপজেলায় নিরাপদ খাবার পানির তীব্র সংকট রয়েছে। পানিতে অতিরিক্ত লবণাক্ততার কারণে সাধারণ মানুষ খাল থেকে বা পুকুর থেকে পানি পান করে প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে।

এ সংকট মোকাবিলায় ড্রপ ২০১৮ সাল থেকে এ তিন উপজেলায় নিরাপদ খাবার পানি সরবরাহের জন্য কাজ করে আসছে। ড্রপ-চ্যারিটি ওয়াটারের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায়, বিভিন্ন ধরনের উন্নত ওয়াটার টেকনোলজি স্থাপন করেছে। যা এলাকার মানুষের জন্য নিরাপদ খাবার পানির প্রাপ্যতা নিশ্চিত করছে।

খাবার পানির মান আরও উন্নত করতে ড্রপ গত ২৬ জুন মোরেলগঞ্জ উপজেলায় ড্রপ প্রকল্প অফিসে একটি পানি পরীক্ষা ল্যাব স্থাপন করেছে। এখন পর্যন্ত পাইকগাছা এবং কয়রা উপজেলার পানিও এ ল্যাবে পরীক্ষা করা হচ্ছে।

এ ল্যাবে উন্নত ওয়াটার টেকনোলজি ব্যবহার করে পানি বিশ্লেষণ করা ছাড়াও সরবরাহ করা পানির গুণমান নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ল্যাবে পরিচালিত পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে ফিকাল কলিফর্ম, ক্লোরাইড/লবণাক্ততা, পিএইচ, টার্বিডিটি/ঘোলাটে, আয়রন এবং আর্সেনিক।

স্থাপনের পর থেকে এ ল্যাবে ইতোমধ্যে প্রায় তিন শতাধিক পানি নমুনা পরীক্ষা করা হয়েছে। ড্রপের পক্ষ থেকে বলা হয়েছে, এ পানি পরীক্ষা ল্যাব স্থাপন করা আমাদের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের এলাকার মানুষের জন্য সর্বোচ্চ মানের নিরাপদ খাবার পানি সরবরাহ করতে সাহায্য করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১১

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৩

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৪

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৫

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৬

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৭

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৮

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৯

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

২০
X