কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দেশের প্রথম লিমিটলেস ইন্টারনেট প্যাক এনেছে গ্রামীণফোন

স্পিড-বেইসড লিমিটলেস ইন্টারনেট প্যাক চালুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। সৌজন্য ছবি
স্পিড-বেইসড লিমিটলেস ইন্টারনেট প্যাক চালুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। সৌজন্য ছবি

দেশে প্রথমবারের মতো স্পিড-বেইসড লিমিটলেস ইন্টারনেট প্যাক চালু করেছে শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মাধ্যমে দেশের ডিজিটাল সংযোগ সমৃদ্ধ করার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল অপারেটরটি। নতুন এই অফারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকরা স্বাধীনভাবে নিজের পছন্দমতো সেবা উপভোগ করতে পারেন।

অনন্য ও উদ্ভাবনী এই প্যাকগুলোর মাধ্যমে গ্রাহকরা লিমিটলেস ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন যা তাদের বৈচিত্র্যময় চাহিদা ও পছন্দের প্রয়োজন মেটাবে। দেশের ডিজিটাল খাতে এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক। স্পিড-বেইসড বিভিন্ন প্যাকের মধ্যে গ্রাহকরা তাদের পছন্দেরটি বেছে নিতে পারেন। এগুলোর মধ্যে রয়েছে- ২৬৯ টাকায় ৭ দিন মেয়াদি ১০ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক, ৮৯৯ টাকায় ৩০ দিন মেয়াদি ১০ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক এবং ৯৯৮ টাকায় ৩০ দিন মেয়াদি ১৫ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক। বাজারে প্রথমবারের মতো চালু হওয়া এই প্যাকগুলোর মাধ্যমে উল্লিখিত মেয়াদ ও গতিতে লিমিটলেস ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা।

মঙ্গলবার (০৮ অক্টোবর) ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অনন্য এই প্যাকগুলোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ইন্টারনেট ও সংযুক্ত ডিভাইসের অপার সম্ভাবনায় বিশ্বাস করে গ্রামীণফোন; তাই আমরা নিয়ে এসেছি লিমিটলেস প্যাক। নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকের প্রয়োজন মেটাতে পেরে আমরা আনন্দিত।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, উচ্চগতির ইন্টারনেটকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে আমাদের এই লিমিটলেস ইন্টারনেট প্রোডাক্ট লাইন উদ্বোধন এক বড় পদক্ষেপ। আমরা অনুধাবন করতে পারি, আমাদের গ্রাহকরা তাদের কাজ, বিনোদন এবং প্রিয়জনদের সাথে যুক্ত থাকতে চান নিরবচ্ছিন্ন ইন্টারনেটের মাধ্যমে। নতুন এই প্যাকগুলো গ্রাহকদের জন্য অতুলনীয়; পাশাপাশি তারা পাবেন গতি ও আস্থার নিশ্চয়তা যার জন্য গ্রামীণফোন সমাদৃত। ডিজিটাল ভবিষ্যতের চাহিদা পূরণে আমাদের ক্রমাগত উদ্ভাবনী প্রচেষ্টার আরেকটি উদাহরণ এই পদক্ষেপ। নতুন এই প্যাকগুলোর মাধ্যমে ডিজিটালভাবে ক্ষমতায়িত সমাজ গড়তে গ্রামীণফোন তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে; যে সমাজে সবাই নিজের সুবিধামতো দ্রুতগতির ও নির্ভরশীল ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X