কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চীনের সিআইআইই মেলায় অংশ নিয়েছে ওয়ালটন

ওয়ালটনের লোগো। ছবি : সংগৃহীত
ওয়ালটনের লোগো। ছবি : সংগৃহীত

চীনের সাংহাইতে শুরু হয়েছে ‘চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো (সিআইআইই)’ এর ৭ম আসর। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এক্সপোতে ওয়ালটন ব্র্যান্ডের পণ্যের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার, পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ের সক্ষমতা ইত্যাদি বিষয় বৈশ্বিক ক্রেতাদের সামনে তুলে ধরা হবে।

চীনের সাংহাইতে ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশেন সেন্টারে মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে শুরু হয়েছে ৬ দিনব্যাপী পণ্য প্রদর্শনী মেলা ‘ সিআইআইই’। এক্সপো চলবে ১০ নভেম্বরের ১০ পর্যন্ত। মেলায় চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লক্ষাধিক ব্যবসায়ী, আমদানিকারক ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ব্যবস্থাপনায় ওয়ালটন প্রথমবারের মতো এই এক্সপোতে অংশ নিয়েছে।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ বলেন, সিআইআইই মেলায় অংশ গ্রহণের মাধ্যমে ওয়ালটন এবং বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে এক সেতুবন্ধন তৈরি হবে। আশা করছি, এর মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের জনপ্রিয়তা আন্তর্জাতিকভাবে ব্যাপকহারে বৃদ্ধি পাবে। পাশাপাশি অর্ডার পাওয়ার সুযোগ আরও বাড়বে এবং আন্তর্জাতিক পর্যায়ে নানান গ্রাহকের সঙ্গে যোগাযোগের সুযোগও তৈরি হবে।

তিনি বলেন, ২০১৬ সাল থেকে বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো চীনের ক্যান্টন ফেয়ারে অংশ নিয়ে আসছে ওয়ালটন। এসব মেলায় সাশ্রয়ী মূল্য ও উচ্চমানের প্রযুক্তিপণ্য প্রদর্শন করে বৈশ্বিক ক্রেতাদের ব্যাপক প্রসংশা কুড়িয়েছে ওয়ালটন। সিআইআইই এক্সপোতেও এর ব্যতিক্রম হবে না।

উল্লেখ্য, এর আগে সম্প্রতি চতুর্থবারের মতো চীনের গুয়াংজু শহরে ‘চায়না আমদানি ও রপ্তানি মেলা’ বা ‘ক্যান্টন ফেয়ারে’ অংশ নেয় ওয়ালটন। এতে ওয়ালটন ব্যাপক সাফল্য পেয়েছে, সৃষ্টি হয়েছে বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণের বড় সুযোগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X