কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আইইউবিএটিতে ‘সেক্সচুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি’ সেমিনার অনুষ্ঠিত

আইইউবিএটিতে ‘সেক্সচুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি’ সেমিনার অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ‘সেক্সচুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ নভেম্বর) আইইউবিএটির কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারীপক্ষের সদস্য অ্যাডভোকেট কামরুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।

এতে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রব।

একটি নিরাপদ এবং সম্মানজনক একাডেমিক ও পেশাদার পরিবেশ গড়ে তোলার গুরুত্বকে সামনে রেখে এ সেমিনারটি আয়োজিত হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন আইইউবিএটির সেক্সচুয়াল হ্যারাসমেন্ট রক্ষা কমিটির প্রধান ও কৃষি অনুষদের সহযোগী অধ্যাপক ড. ফারজানা সুলতানা।

সমাপনী বক্তব্য প্রদান করেন সেক্সচুয়াল হ্যারাসমেন্ট রক্ষা কমিটির সদস্য এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস আহমেদ।

সেমিনারে আইইউবিএটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, কো-অর্ডিনেটর এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X