মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ালটন ডেস্কটপে বিশাল মূল্যহ্রাস, অনলাইন অর্ডারে আরও ১০ শতাংশ ছাড়

ওয়ালটন ডেস্কটপ কম্পিউটার। ছবি : সংগৃহীত
ওয়ালটন ডেস্কটপ কম্পিউটার। ছবি : সংগৃহীত

ডেস্কটপ কম্পিউটারে বিশাল মূল্যহ্রাস করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির এএমডি রাইজেন (AMD Ryzen™) প্রসেসর সমৃদ্ধ এভিয়ান সিরিজের ডেস্কটপে এই আকর্ষণীয় মূল্যহ্রাস করা হয়েছে। এর আওতায় এভিয়ান ডব্লিউডিপিসি৩৪০জি১৩ (WDPC340G13) মডেলে গ্রাাহকরা পাচ্ছেন সর্বনিম্ন ১০ হাজার ২২৫ টাকা এবং এভিয়ান ডব্লিউডিপিসি৮০এক্স১২ (WDPC580X12) মডেলে সর্বোচ্চ ৫৫ হাজার ৫৪৫ টাকা পর্যন্ত মূল্যহ্রাস।

আকর্ষণীয় এই মূল্যহ্রাসের পাশাপাশি গ্রাহকরা অনলাইনে এভিয়ান সিরিজের ডেস্কটপ অর্ডার করলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাচ্ছেন। ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট ওয়ালটনডিজিটেক.কম (waltondigitech.com) এবং ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম (eplaza.waltonbd.com)-এ ভিজিট করে সরাসরি অর্ডার করে এ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করা যাবে।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, এভিয়ান সিরিজের এই ডেস্কটপগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যা নিশ্চিত করে শতভাগ অথেনটিক পণ্য এবং বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা। ডেস্কটপগুলোতে ব্যবহৃত হয়েছে এএমডি রাইজেন থ্রি, রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন প্রসেসর যা গেমিং, মাল্টিটাস্কিং এবং গ্রাফিক্সের কাজের জন্য দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিত করে। ওয়ালটন এভিয়ান ডেস্কটপগুলো একটি ব্যালেন্সড বিল্ড হিসেবে পরিচিত যেখানে উন্নত পারফরম্যান্স এবং অত্যাধুনিক প্রযুক্তির দুর্দান্ত সমন্বয় পাওয়া যায়।

তিনি জানান, বর্তমানে বাজারে রয়েছে রাইজেন প্রসেসর সমৃদ্ধ এভিয়ান সিরিজের ১৫ মডেলের ডেস্কটপ। পাশাপাশি ইন্টেল প্রসেসর সমৃদ্ধ কাইমান সিরিজের ৪৭ মডেলের ডেস্কটপ পিসি তৈরি ও বাজারজাত করছে ওয়ালটন। অনলাইনে কাইমান সিরিজের ডেস্কটপ অর্ডার করলেও ১০ শতাংশ ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা।

এভিয়ান ও কাইমান সিরিজের মোট ৬২ মডেলের ডেস্কটপের পাশাপাশি ওয়ালটন ডিজি-টেক ওয়েবসাইট থেকে ‘মেইক মাই পিসি’ (waltondigitech.com/choose-my-pc/make-my-pc) অপশন ব্যবহার করে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী কাস্টোমাইজ ডেস্কটপ পিসি তৈরির সুযোগ রয়েছে। মডেলভেদে ওয়ালটন ডেস্কটপে গ্রাহকরা ৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাচ্ছেন।

এদিকে চলছে ওয়ালটনের ‘কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪’। এর আওতায় ক্রেতারা যেকোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, প্রিন্টার, ট্যাব, স্পিকার, সিসিটিভি পণ্য বদলে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ে ওয়ালটন ব্র্যান্ডের সমজাতীয় নতুন পণ্য কিনতে পারছেন। ৬ মাসের কিস্তি বা ইএমআইতে পণ্য ক্রয়ের ক্ষেত্রেও রয়েছে এই ডিসকাউন্ট সুবিধা।

এছাড়াও, অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকেও ‘এক্সক্লুসিভ অফার’ এ আইটি পণ্য সামগ্রী ক্রয়ে বিশেষ ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা। পাশাপাশি বিভিন্ন আইটি পণ্যের সঙ্গে রয়েছে ফ্রি পণ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১০

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১১

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১২

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৫

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৬

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৭

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৮

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৯

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

২০
X