কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০২:২৫ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান শফিউদ্দিন শামীম

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান এ. জেড. এম শফিউদ্দিন শামীম। ছবি : সংগৃহীত
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান এ. জেড. এম শফিউদ্দিন শামীম। ছবি : সংগৃহীত

বেসরকা‌রি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ. জেড. এম শফিউদ্দিন শামীম ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

১৬ আগস্ট ব্যাংকের ১৬৯তম পর্ষদ সভায় তিনি সর্ব সম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হন।

এ জেড এম শফিউদ্দিন (শামীম) কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে এক মুসলিম পরিবারে ১৯৬৯ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। কুমিল্লা জিলা স্কুল থেকে মাধ্যমিক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর (প্রথম শ্রেণি) এবং যুক্তরাজ্যের ওয়েস্ট স্কটল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

শামীম শিক্ষা জীবন শেষে পারিবারিক ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত করেন এবং নিষ্ঠা, মেধা ও শ্রম দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন এক অনন্য উচ্চতায়। তার হাত ধরে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী এসকিউ গ্রুপ।

এ গ্রুপের মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করেন ২৩টি শিল্প কারখানা, যেসব প্রতিষ্ঠানে ৬ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে।

মানবিকগুণের অধিকারী শামীম একজন মিষ্টভাষী, সদালাপী ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব, যিনি দীর্ঘকাল ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠা করেন এসকিউ ফাউন্ডেশন, যার মাধ্যমে সমাজের বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, আত্মকর্মসংস্থান ও জীবন মান উন্নয়নে অবদান রেখে চলেছেন।

এছাড়াও তিনি তার নিজ এলাকায় অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন ধর্মের উপাসনালয় নির্মাণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে সন্তানের জনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X