কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অর্থনীতিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত সেমিনারে অতিথিরা। ছবি : সংগৃহীত
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত সেমিনারে অতিথিরা। ছবি : সংগৃহীত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে ‘বাংলাদেশ অর্থনীতি : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লেকচার সিরিজের প্রথম কর্মসূচি হিসেবে আয়োজিত এই সেমিনারে দেশের শীর্ষ অর্থনীতিবিদ, শিল্প নেতারা এবং শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ ও পিপিআরসি’র চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, যিনি বাংলাদেশের অর্থনৈতিক গতিধারা, সম্ভাবনা এবং বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজর অধ্যাপক ড. আনোয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA)-এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, যিনি বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতার বিষয়গুলো তুলে ধরেন।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল ইসলাম। তার বক্তব্যে তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জ, কাঠামোগত সংস্কার এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকশিত হচ্ছে, তবে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য শিল্প, শিক্ষা ও প্রযুক্তির মধ্যে শক্তিশালী সংযোগ তৈরি করা জরুরি।’

সেমিনারটির সভাপতিত্ব করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। তিনি শিক্ষার্থীদের জন্য এই ধরনের সেমিনারের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার্থী ও গবেষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির পারস্পরিক সহযোগিতা দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শিল্পখাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনায় অর্থনীতির নানাদিক, নীতি-নির্ধারণের চ্যালেঞ্জ, শিল্প খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে গভীর বিশ্লেষণ করা হয়।

এই সেমিনার ভবিষ্যতে অর্থনৈতিক গবেষণা ও নীতিনির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১০

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১২

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৩

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৪

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৫

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৬

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৭

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৮

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৯

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

২০
X