কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর আন্তর্জাতিক সাফল্য অর্জন

এস.এম. আহাদুল ইসলাম ও এমা এশরাত। ছবি : সৌজন্য
এস.এম. আহাদুল ইসলাম ও এমা এশরাত। ছবি : সৌজন্য

বাংলাদেশ ইউনিভার্সিটির প্রথম বর্ষের দুই স্থাপত্য শিক্ষার্থী আন্তর্জাতিকভাবে সাফল্য অর্জন করেছেন। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (UNAM) আয়োজিত ‘XXVIII Encuentro Plástico Espacial 2025’ প্রতিযোগিতায় তারা গুরুত্বপূর্ণ পুরস্কার এবং সম্মান অর্জন করেছেন।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী এমা এশরাত তৃতীয় স্থান এবং এসএম আহাদুল ইসলাম দ্বিতীয় প্রশংসা পুরস্কার অর্জন করেছেন। তাদের এই অসাধারণ সাফল্য বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য এক বিশাল গর্বের বিষয়।

‘XXVIII Encuentro Plástico Espacial 2025’ হলো মেক্সিকোর জাতীয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদের লুইস ব্যারাগান কর্মশালা কর্তৃক আয়োজিত একটি বার্ষিক প্রতিযোগিতা, যার ২৮তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। এই প্রতিযোগিতা বিশ্বব্যাপী প্রথম বর্ষের স্থাপত্য শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত, যেখানে স্থানিক ও প্লাস্টিক নকশার মাধ্যমে সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ তৈরি হয়।

এবারের প্রতিযোগিতাটি গত ১৩ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছিল। বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করেছেন।

শিক্ষার্থী এমা এশরাত এবং আহাদুল ইসলাম তাদের এ সফলতার পেছনে বিভাগের শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তারা জানান, মূলত স্যারদের সঠিক পরিকল্পনা এবং দিকনির্দেশনার কারণেই আমরা এই আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা প্রকাশ করতে সক্ষম হয়েছি এবং একইসঙ্গে আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটির নাম সবার সামনে তুলে ধরতে সক্ষম হয়েছি, যা আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি।

শিক্ষার্থীদের এ অসামান্য সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার, ভাইস-চেয়ারম্যান স্থপতি ইকবাল হাবিব, উপাচার্য প্রফেসর ড. মো, জাহাঙ্গীর আলম। তারা পৃথক অভিনন্দন বার্তায় ভবিষ্যতেও শিক্ষার্থীদের এমন সৃজনশীল কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X