কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কুতুবদিয়া চ্যানেল সুইমিং প্রতিযোগিতা শনিবার

কুতুবদিয়া চ্যানেল সুইমিং প্রতিযোগিতার গ্রাফিক্স। সৌজন্য ছবি
কুতুবদিয়া চ্যানেল সুইমিং প্রতিযোগিতার গ্রাফিক্স। সৌজন্য ছবি

কক্সবাজারে শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে কুতুবদিয়া চ্যানেল সুইমিং প্রতিযোগিতা। পাহাড় থেকে ডটকম আয়োজিত এ সাঁতার প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক কালবেলা।

শুক্রবার (১১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন করবেন বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিংয়ের (বোয়াস) উপদেষ্টা ও পাহাড় থেকে ডটকমের চেয়ারম্যান শিমুল চৌধুরী।

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে সকাল ৯টায় সাঁতার শুরু হবে। দুপুর ১টার মধ্যে চার কিলোমিটার দূরে অবস্থিত কুতুবদিয়া দ্বীপে সাঁতারুকে পৌঁছাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৫ সাঁতারু এ প্রতিযোগিতায় অংশ নেবেন। তারা হলেন- সাইফুল ইসলাম রাসেল, জাহিদুল ইসলাম জাহিদ, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান মাসুম, শওকত হোসেন সাকিব, আলী রওনক, শরীফ ফয়সাল, সোয়েব শাহনেওয়াজ, নাসির আহমেদ সৌরভ, জিহাদ হোসেন, শাহরিয়ার মাহমুদ, আব্দুল মতিন, ফয়সাল ইসলাম, শহীদুল্লাহ বাগমার প্রান্তিক ও আব্দুল্লাহ আল সাবিত।

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার উদ্দেশ্য উপকূলীয় সচেতনতা তৈরি করা। একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশের মাধ্যমে অভিজাত এবং অপেশাদার সাঁতারুদের একত্রিত করা। এ ছাড়া জল দূষণের ফলে জলজ জীবনের ওপর যে প্রভাব পড়ে, সে সম্পর্কে সচেতনতা বাড়ানো; সমুদ্র, হ্রদ এবং নদীর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরা এবং জল পর্যটনকে উৎসাহ দিতেই এ আয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X